Panchayat Election 2023: বিজেপি একটা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখাক, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক
তৃণমূল কংগ্রেস ২০২১-এ ক্ষমতায় আসার পর রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল। তারপর বিজেপি এখন পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছে, তারা ক্ষমতায় এলে ২ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার। তা নিয়েই এবার চ্যালঞ্জ ছুড়লেন ।
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার নির্বাচনী সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে জানান, একটা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখাক বিজেপি। ২ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এখানে। একটা রাজ্যে ১ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার বাস্তবায়িত করে দেখাক।

পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার জঙ্গলমহলে যান। হেলিকপ্টার যোগে পুরুলিয়া থেকে সরাসরি বাঁকুড়ায় সারেঙ্গায় এসে পৌঁছান। পরে সারেঙ্গা গোবিন্দপুর মোড় থেকে মিশন ময়দান পর্যন্ত এক রোড শো-তেও অংশ নেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হুড খোলা গাড়িতে চেপে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। আধ ঘন্টার কিছু কম সময়ের পদযাত্রা শেষে কপ্টার যোগেই কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি। তার আগে পুরুলিয়া থেকে তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয় বিজেপিকে।
অভিষেক বলেন, বিজেপি যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভাণ্ডার থেকে ২০০০ টাকা করে দেবে বলেছে। আমি সোজা কথা সোজা ভাবে বলব। বিজেপি প্রায় ১২টা রাজ্যে ক্ষমতায় রয়েছে। তার মধ্যে একটা রাজ্যে সমস্ত মহিলার হাতে ২০০০ টাকা করে দেবে বলেন। আর আমি বলছি, বিজেপি যদি ১ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিতে পারে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে।

সোমবার পুরুলিয়ার বাঘমুণ্ডির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন। বিজেপির রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা প্রতিদিন যে কথা বলছেন, তার পাল্টা দেন অভিষেক। তিনি স্পষ্ট করে দেন, বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়, বাস্তবায়িত করতে জানে না।
২০১৯-এ এই পুরুলিয়া লোকসভা আসন হাতছাড়া হয়েছিল তৃণমূলের। তারপর এবার পঞ্চায়েতে পুরুলিয়ায় ভালো ফল করতে সচেষ্ট দল। প্রসঙ্গত উল্লেক্য, ২০২১-এ তৃমমূল সরকার তৃতীয়বার ক্ষমতায় এসে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল। নির্বাচনের আগে প্রতিশ্রুকি দিয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই লক্ষ্মীর ভাণ্ডারের বাস্তবায়ন হয়েছিল। এই প্রকল্পে সাধারণ জাতির মহিলা ৫৫ টাকা করে অনুদান পাবেন আর তফশিলি ও তফশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলারা পাবেন ১০০০ টাকা।












Click it and Unblock the Notifications