বিষ্ণুপুরে দেওয়াল লিখন শুরু বিজেপির! তাহলে কি এবার প্রার্থী হচ্ছেন না সৌমিত্র খান?

ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই রঙ-তুলি হাতে প্রচারের আসরে নেমে পড়লেন বাঁকুড়ার বিষ্ণুপুরের দু'বারের সাংসদ সৌমিত্র খান। বুধবার প্রার্থীর নাম ছাড়াই বিষ্ণুপুর পুরসভার ১০ ও ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় দেওয়াল গুলিতে পদ্মফুল প্রতীক আর 'আবার একবার মোদি সরকার' নিজের হাতেই লিখলেন তিনি। এমনকি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পথচলতি মানুষকে জড়িয়ে ধরার ছবিও ধরা পড়লো উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সহ সভাপতি, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান বলেন, প্রার্থী হিসেবে নয়, বিজেপির একজন কর্মী হিসেবেই ৪০০-র ঘরে আসন জয়ের লক্ষ্যে অমিত শাহ আর জে.পি নাড্ডার নির্দেশ মেনেই দেওয়াল লিখনের কাজ শুরু করলেন। এখানে যেই প্রার্থী হোন না কেন, তাঁর হয়ে বিজেপি কর্মীরা একত্রিত হয়ে প্রচার কর্মসূচিতে থাকবেন। রেল পরিষেবার মানোন্নয়ন, মন্দির সংস্কারের কাজ চলছে, এবার তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে কেন্দ্রীয় সরকারের নিজস্ব জমিতে এইমস তৈরিই তাঁর অন্যতম মূল লক্ষ্য বলে তিনি জানান।

Soumitra Khan

লোকসভা ভোটে কাঠি পড়ার আগে এর আগে শান্তিপুরে বিজেপির দেওয়াল লিখন দেখা গিয়েছে। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপি শান্তিপুর বড় ব্যবধানে এগিয়ে থাকলেও উপনির্বাচনে সেখানে জিতে যায় তৃণমূল কংগ্রেস। আবার পঞ্চায়েত ভোটে একমাত্র শান্তিপুর পঞ্চায়েত সমিতি দখল করে বিজেপি।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে যাদবপুরে অভিনেত্রী মিমি চক্রবর্তীর কেন্দ্রে যেমন তৃণমূল দেওয়ার লিখন শুরু করেছে, ঠিক তেমনই আলিপুরদুয়ারের ফালাকাটাতেও দেওয়াল লেখার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার থেকে ফালাকাটা পুরসভার আঠারোটি ওয়ার্ডেই দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+