ফের রাজ্যে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু, বাঁকুড়ায় এক মহিলা-সহ ২ জন মারা গেলেন
ফের রাজ্যে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু, বাঁকুড়ায় এক মহিলা-সহ ২ জন মারা গেলেন
ফের রাজ্যে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। কয়েকদিন আগেই হরিদেবপুরে একই ভাবে মারা গিয়েছিলেন এক যুবক। শনিবার বাঁকুড়ায় একই কারণে আর ২ জন মারা গিয়েছে। জমা জলে বিদ্যুতের তার পড়ে থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের।

জলে বিদ্যুতের তার পড়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। কলকাতা শহর থেকে শুরু করে জেলা একধিক জায়গায় এই ঘটনা ঘটেছলেছে। গতবছর শহরে একাধিক ঘটনা ঘটেছিল। এবছর বর্ষা শুরু হতেই ফের একই ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে। কয়েকদিন আগেই হরিদেবপুরে জমা জলে বিদ্যুতের তার পড়ে থাকার কারণে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায় এক যুবক। তারপরেই আবার বঁাকুড়ায় ঘটেছে এই একই ঘটনা। বঁাকুড়ার ভুতনগর গ্রামে প্রাতর্ভ্রমণে বেরিেয় তড়িতাদহ হয়ে মারা যান এক মহিলা সহ ২ জন। মহিলার নম পার্বতী ঘোষ। স্থানীয় বাসিন্দরা জানিয়েছেন বিদ্যুতের তার জমা জলে পড়েছিল। তার জেরেই তড়িতদহ হয়ে মারা যান তিনি।
এদিকে কলকাতা শহরে একাধিক জায়গায় বিদ্যুতের তার রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে। হরিদেবপুরের ঘটনার পর তড়িঘড়ি এই নিয়ে বৈঠকে বসেছিল কলকাতা পুরসভা। মেয়র নিেজ এই নিয়ে মেয়র পরিষদদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু তারপরেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। শহরের একাধিক জায়গায় বিদ্যুতের খোলা তার পড়ে থাকতে দেখা গিয়েছে রাস্তার মধ্যে। সল্টলেকের বিডি ব্লকে একাধিক বাতিস্তম্ভের নীচে পড়ে থাকতে দেখা গিয়েছে বিদ্যুতের তার। এমনকী স্কুলের সামনে বিদ্যুতের তার খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে।
আবার রুবিতে একাধিক জায়গায় বাতিস্তম্ভের খোলা তার পড়ে থাকতে দেখা গিয়েছে। গত এক বছরে এই একই কারণে শহর থেকে জেলা একাধিক জায়গায় জমা জলে বিদ্যুতের তার পড়ে থাকার েজরে একাধিক ব্যাক্তি মারা গিয়েছেন। দমদমে ২ স্কুল পড়ুয়া মারা গিয়েছেন পর্যন্ত। এমনকী রাজভবনের সামনে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।ই নিয়ে বিরোধীরাও সরব হয়েছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। গতবছর যে অবস্থায় দেখা গিয়েছে এবারও সেই অবস্থাই রয়েছে।
এই নিয়ে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তিনি অভিযোগ করেছেন তিনি অভিযোগ করেছেন যে রাজ্যে মানুেষর জীবন নিয়ে ছেলেখেলা চলছে। পুরসভা থেকে রাজ্য সরকার কেউ এই নিয়ে তৎপর নয়। মানুষ মারা গেলেও তাতে হুঁশ নেই রাজ্য সরকারের।












Click it and Unblock the Notifications