মমতার বিরুদ্ধে হাতিয়ার মায়েরাই! কুড়মিদের ভুল বোঝানোয় দায়ী তৃণমূল নেত্রী, তীব্র আক্রমণ শুভেন্দুর

'চোরেদের পঞ্চায়েত থেকে তাড়াতে হবে।' বড় চোরেদের আমরা, আর ছোটো চোরেদের তাড়াবেন আপনারা'। বুধবার বাঁকুড়ার সিমলাপাল রাজবাড়ি মাঠে দলীয় সভায় কর্মী সমর্থকদের এই বার্তা দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেন, স্বচ্ছ্ব ভারত মিশন প্রকল্পে টাকা কেন্দ্র দিলেও, গ্রামবাসীদের কাছে তা পৌঁছয়নি। তাই পঞ্চায়েত থেকে চোরেদের তাড়াতে হবে। একই সঙ্গে এদিন তিনি বলেন, মনোনয়নপত্র জমার সময় সব দায়িত্ব তাঁদের। এবার মনোনয়পত্র জমা হবেই বলে তিনি আশ্বস্ত করেন। বিধায়করা সিআইএসএফ দিয়ে বিডিও অফিসের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসবেন।

শুভেন্দু অধিকারী

তিনি সভা মঞ্চ থেকে বলেন, গণনা কেন্দ্রকে সুরক্ষিত করা হবে। তিনি সভায় আসা দলীয় কর্মীদের উদ্দেশে প্রশ্ন করেন, গ্রাম সুরক্ষিত করতে পারবেন কিনা? তারপরেই তিনি স্লোগান তোলেন চোর-চোর চোর ধরো। তিনি বলেন, তৃণমূল মানেই চোর। মমতা মানেই চোর।

সভায় প্রচুর সংখ্যক মহিলা হাজির ছিলেন। যা দেখে শুভেন্দু অধিকারী বলেন, প্রচুর সংখ্যায় মায়েরা এসেছেন। মায়ের বুঝেছেন এবার তাড়াতে হবে। দিদিমনির ২১ হাজার মদের দোকান, লোটোর দোকানের বিরুদ্ধে মায়ের, বলেছেন তিনি।

শুভেন্দু অধিকারী

এদিন শুভেন্দু অধিকারী সুর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, 'ও পিসিমনি গোওও, সিমলাপালে সভাটা হলো গোওওও'। ও মমতা পুলিশ সভা হলো তোওও। প্রসঙ্গত, হাইকোর্ট থেকে অনুমতি পাওয়ার পর এদিন এখানে সভা করেন শুভেন্দু। এর আগে পুলিশ সভা করার জন্য অনুমতি দেয়নি বলে বিজেপির অভিযোগ।

এছাড়াও কুড়মিদের বঞ্চনা ও আন্দোলনের পিছনে রাজ্য সরকার দায়ী বলেও শুভেন্দু অধিকারী দাবি করেন। তিনি বলেন, রাজ্যে বিজেপির জয়ের পিছনে কুড়মি, জনজাতি ও বাউড়িদের অবদান অস্বীকার করা যাবে না। তিনি বলেন লড়াই চলছে, চলবে। এবার কর্মার্টমেন্টাল মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+