টিভি-ফ্রিজ-ফ্যান সব চলছে কিন্তু ইলেকট্রিক বিল জিরো, এমনই অসাধ্য সাধন করেছেন বাঁকুড়া মনোজিৎ মণ্ডল
টিভি-ফ্রিজ-ফ্যান-চিমনি সবই চলছে বাড়িতে এদিকে বিদ্যুতের বিল নেই। এই দুর্মূল্যের বাজারে সত্যিই যদি এমনটা হয় তাহলে কেমন হয়। কে না চাইবেন এই সুিবধা। অনেকটা স্বপ্ন বলে মনে হলেও এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন বাঁকুড়ার মনোজিৎ। তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে এটা করা সম্ভব।

দু কামরার ফ্ল্যাট বাড়িতেই বাস। এসি, টিভি, ফ্রিজ, ফ্যান, কিচেন চিমনি, ইণ্ডাকশান ওভেন। এই সবই নিত্যদিন প্রয়োজনমতো ব্যবহার হচ্ছে। আর তারপরেও মাস শেষে বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গার মনোজিৎ মণ্ডলের বিদ্যুৎ বিল 'শূণ্য'। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর অবাক করা সত্যির পিছনে রয়েছে অচিরাচরিত শক্তির সঠিক প্রয়োগ।
সবসময় একটু অন্যরকম ভাবতে ভালোবাসেন শহরের কাটজুড়িডাঙ্গার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী মনোজিৎ মণ্ডল। ইতিমধ্যে 'সৌরচালিত মডিফায়েড গাড়ি' তৈরী করে সংবাদ শিরোনামে থাকা মানুষটি নিজের ফ্ল্যাটের বিদ্যুৎ খরচাও একেবারে 'শূণ্যে' নামিয়ে এনেছেন।

মনোজিৎ মণ্ডল জানিয়েছেন, ফ্ল্যাটের পাঁচ তলার ছাদে বসানো হয়েছে হয়েছে। সেই সোলার প্যানেল থেকে ডিসি কারেন্ট তারের মাধ্যমে ফ্ল্যাটের বেলকনিতে ব্যাটারী ও ইনভার্টারের মাধ্যমে তা এসি কারেন্টে রুপান্তরিত হচ্ছে। আর সেখান থেকেই প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ হচ্ছে তাঁর ফ্ল্যাট জুড়ে। অন্য এক প্রশ্নের উত্তরে মনোজিৎ মণ্ডল বলেন, বছর পাঁচেক আগে এই ব্যবস্থাপনা তৈরি করতে তাঁর প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হয়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত বিদ্যুৎ খাতে কোন খরচ নেই। একদিকে নেই লোডশেডিং থেকে লো-ভোল্টেজের ঝক্কি, অন্যদিকে এই পদ্ধতি অনুসরণ করে প্রতি বছর গড়ে প্রায় ৪০ হাজার টাকা বিদ্যুৎ বিলের খরচ তাঁর বাঁচছে বলে জানা গেছে।












Click it and Unblock the Notifications