একেবারে মাছে-ভাতে বাঙালি, গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছতে পাত পেড়ে খেলেন মিঠুন

একেবারে মাছে-ভাতে বাঙালি, গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছতে পাত পেড়ে খেলেন মিঠুন

দীর্ঘদিন বাংলার বাইরে থাকলেও তিনি যে এখনও মনে প্রাণে বাঙালিই রয়ে গিয়েছেন সেটা বুধবার বুঝিয়ে দিলেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পুরুলিয়ায় জনসভা সেরে এক বিজেপি নেতার বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন তিনি। সেখানে মিঠুন চক্রবর্তীর মত একেবারে ঘরোয়া স্টাইলেই রান্না করা হয়েছিল। মাছ ভাত কাঁসার থালায় চেটেপুটে খেলেন অভিনেতা। সেই সঙ্গে বুঝিয়ে দিলেন বাংলার বাইরে থাকলেও মুখের স্বাদ বদলায়নি তাঁর। অর্থাৎ তিনি এখনও েসই মাছে-বাতে বাঙালিই রয়ে গিয়েছেন। আর মিঠুনের এই বাঙালিয়ানাকে কাজে লাগিয়ে পঞ্চায়েত ভোটে গ্রামবাংলার মানুষের মন জয় করতে চাইছে বিজেপি।

পুরুলিয়ায় মিঠুন

পুরুলিয়ায় মিঠুন

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ফের মিঠুনকে ময়দানে নামিয়েছে বঙ্গ বিজেগি। গতকালই তিনি কলকাতায় এসেছে। বুধবার থেকে শুরু হয়েছে তাঁর জেলা সফর। বুধবার পুরুলিয়ায় সভা করেন মিঠুন চক্রবর্তী। অভিনেতাকে দেখতে প্রায় ২০ হাজার মানুষের জমায়েত হয়েছিল বলে দাবি করেছে বিজেপি। প্রথম সভাতেই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মিঠুন। তিনি জনতার কাছে পৌঁছতে তাঁদের কাছ থেকে সরাসরি অভিযোগ শুনেছেন। কেউ বলেছেন বাড়ি পাইনি। তাঁদের মিঠুন বুঝিয়ে দিয়েছেন বাড়ি তৈরির টাকা দেন মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় নয়।

মধ্যাহ্ন ভোজন মিঠুনের

মধ্যাহ্ন ভোজন মিঠুনের

জেলা সফরে মানুষের কাছে পৌঁছতে মিঠুন কোনও কার্পন্য করছেন না। এদিন পুরুলিয়ায় স্থানীয় বিজেপি নেতার বাড়িতে মধ্যহ্নভোজন করেন তিনি। একেবারে গ্রামের বাড়িতে পাত পেড়ে যেমন খায় তেমন ভাবেই খেতে দেখা গিেয়ছে তাঁকে। কাঁটা চামচ দিয়ে সাহেবি কায়দায় নয়। একেবারে হাত দিয়ে কাঁসার থালায় কবজি ডুবিয়ে চেটেপুটে খেয়েছেন অভিনেতা। অর্থাৎ এই মধ্যহ্ন ভোজনেও তিনি বুঝিয়ে দিয়েছে তারকা হলেও আসলে পনে প্রাণে এখনও বাঙালি তিনি।

কি ছিল মেনুতে

কি ছিল মেনুতে

মিঠুনের জন্য একেবারে বাঙালি খাবার রান্না করেছিলেন বিজেপি কর্মী। বাড়িতেই সব রান্না করা হয়েছিল। ভাত-পোলাও, পোস্তর বড়া, বেগুন ভাজা, চারাপোনার ঝাল। দই, মিষ্টি, পায়েস তো ছিলই। মিঠুন চক্রবর্তীর ভীষণ পছন্দের খাবার পোস্তর বড়া। সেটা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল পোস্তর বড়া। লোকসভার ভোটের আগে পঞ্চায়েত নির্বাচন বিজেপির অ্যাসিড টেস্ট বললে ভুল হবে না। সেকারণেই বাঙালি আবেগকে কাজে লাগিয়ে ময়দানে নামতে চাইছে বিজেপি। আর মিঠুনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোট ব্যাঙ্ক শক্তিশালী করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি।

মমতাকে নিশানা

মমতাকে নিশানা

এদিন সভায় গ্রামবাসীদের অভিযোগ শোনার সময় মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, কেন্দ্র টাকা দিলে হিসেব চাইবে। কিন্তু সেই টাকার হিসেব দিচ্ছেন না তাই টাকা পাচ্ছেন না। সেকারমেই বাংলা আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। গ্রামবাসীদের অভাব অভিযোগের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। এদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+