Mamata Banerjee: মমতার পা রাখার আগেই 'মাস্টারস্ট্রোক'! লোকসভা নির্বাচনের আগে আরও শক্তিশালী তৃণমূল

Mamata Banerjee: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) মুখে ফের বঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই দুর্গাপুর পৌঁছে যান তিনি। সেখানে পৌঁছেই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। এরপরেই আজ মঙ্গলবার পুরুলিয়ায় পৌঁছানোর কথা আছে। ব্যাক টু ব্যাক জঙ্গলমহলে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তার আগেই বিজেপি শক্তঘাঁটি বাঁকুড়ায় শক্তিবৃদ্ধি তৃণমূলে। 'আদিবাসী স্বীকৃতি'র দাবীতে আন্দোলনের মাঝেই সিমলাপালের পার্শ্বলায় কুড়মি সমাজের ১০০ জন সমাজকর্মী দলে যোগ দিলেন তৃণমূলে (Mamata Banerjee) । যা নিঃসন্দেহে বিজেপির উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

Mamata Banerjee:

'আদিবাসী স্বীকৃতি'র দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন কুড়মিদের বড় একটা অংশ। রাস্তা এবং রেল অবরোধ করে দিনের পর দিন চলেছে আন্দোলন। যা নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে চলেছে দড়ি টানাটানি। চলেছে অভিযোগ-পালটা অভিযোগ। আর এই বিতর্কের মধ্যেই কুড়মিদের মধ্যে বড় ভাঙন।

কুড়মি সমাজের ১০০ জন সমাজকর্মী তৃণমূলে (Mamata Banerjee) যোগ দিলেন। যদিও যোগদানকারী ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যোগদানকারীদের কুড়মি সমাজকর্মী বলে মানতে নারাজ কুড়মি সমাজের একটা বড় অংশ। উল্লেখ্য, দলীয় নির্দেশে রাজ্যের মধ্যে প্রথম এই জেলার জঙ্গলমহলের সিমলাপাল ব্লকে 'জনতার দরবারে তৃণমূল' কর্মসূচী শুরু করেছে শাসক দল তৃণমূল।

ওই কর্মসূচীতে পার্শ্বলা গ্রামের কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত প্রায় একশো কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন সিমলাপাল সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবু। তৃনমূলে (Mamata Banerjee) যোগ দেওয়া কর্মীদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে সমাজের চাপেই আন্দোলনে যোগ দিয়েছিলাম।

অন্যদিকে ফাল্গুনী সিংহবাবু জানান, সমাজের বিভিন্ন অংশের মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চাইছে। কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিরোধীরা রাজনীতির সুবিধা নিচ্ছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও কুড়মি সমাজের নেতৃত্বের দাবি, কে বা কারা তৃনমূলে যোগ দিয়েছেন তা জানা নেই। তাঁরা কোনোদিন সমাজ আন্দোলনে ছিলেন কিনা তাও জানা নেই বলেও দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+