কাজ শেষ না করতে পারলে কান মোলা খেতে হবে, বাঁকুড়ায় কড়া বার্তা মমতার

কাজ শেষ না করতে পারলে কান মোলা খেতে হবে, বাঁকুড়ায় কড়া বার্তা মমতার

পুরুলিয়া থেকে সোজা বাঁকুড়া সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান প্রশাসনিক আধিকারীকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই প্রশাসনিক সভা থেকেই সব দফতরকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এবং কাজ ফেলে রাখা যাবে না। যদি কাজ পড়ে থাকে তাহলে কানমোলা খেতে হবে বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রকার সতর্ক করেছেন তিনি।

বাঁকুড়া সফরে মমতা

বাঁকুড়া সফরে মমতা

পুরুলিয়া সফরের পর বাঁকুড়া গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা সফরে গিয়েছিেলন তিনি। পূর্ব মেদিনীপুরের পর জঙ্গলমহলে নজর দিয়েছেন তিনি। সকালে পুরুলিয়ায় জনসভা করার পর বাঁকুড়ায় যান তিনি। সেখানে মুকুটমনিপুরে প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় পঞ্চয়েত প্রধান থেকে শুরু করে জেলাশাসক, বিডিও, এসডিও সকলেই উপস্থিত ছিলেন। প্রশাসনিক সভা সব দফতরের কাজের হিসেব নিয়েছেন মুখ্যমন্ত্রী।

কড়া বার্তা মমতার

কড়া বার্তা মমতার

সামনেই পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত এলাকার উন্নয়নের কাজকে সামনে রেখেই প্রচারের ময়দানে নামতে চাইছে টিএমসি। সেকারণে প্রশাসনিক কাজে সব দফতরের কাজে দ্রুত শেষ করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সব দফতরের আধিকারীকদেরই কড়া নির্দেশ দিয়ে বলেছেন কাজ শেষে পথে বলে বসে থাকলে চলবে না। দ্রুত উন্নয়নের সব প্রকল্পের কাজ শেষ করতে হবে। মুকুট মনিপুরে কালচারাল ভবন কেনা হয়নি কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই নিয়ে জেলাশাসকদের কড়া বার্তা দিয়েছেন মমতা। কাজ সময়ে শেষ না হলে কানমোলা খেতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন মমতা।

পঞ্চায়েতকে কাজের দায়িত্ব না দেয়ার নির্দেশ

পঞ্চায়েতকে কাজের দায়িত্ব না দেয়ার নির্দেশ

জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির হাতে কাজ না দেয়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'দফতরে থেকে কাজ করুন, ওরা টেন্ডার করতে দেরি করে। ওরা নিজেদের লোকদের ছাড়া টেন্ডার দেয় না। ওদের হাতে কাজ দেবেন না। ওদের ইঞ্জিনিয়ার কম, ওদের লোক সংখ্যা কম, ওদের হাতে কাজ দেবেন না।' ওয়াটার সাপ্লাই স্কিম। ২১ কোটি টাকার প্রজেক্ট, আট বছর ধরে পড়ে রয়েছে। সেই কাজ এখন কেন শেষ হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। যে দফতর এই ভাবে কাজ ফেলে রাখছে তাদের কানমোলা খাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

সতর্ক করলেন মমতা

সতর্ক করলেন মমতা

পঞ্চায়েত ভোটের আগে দ্রুত কাজ শেষ করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত সমিতির সদস্যদের তিনি বলেছেন, 'এখনও যা কাজ করার করে নিন, তাড়াতাড়ি টেন্ডার ছেড়ে কাজটা শেষ করুন। এর পর বর্ষাকালে কাজ করতে পারবেন না, তার পর পঞ্চায়েত নির্বাচন চলে আসবে, তখন হাত কামড়ালেও কাজ শেষ করা সম্ভব হবে না, তাই যত দ্রুত সম্ভব এখন কাজ শেষ করুন'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+