'আমাদের লোকেদের ভুলেই হার, বিজেপির যাঁরা জিতেছেন তাঁরা বেপাত্তা', পুরুলিয়ার সভা থেকে নিশানা মমতার

'আমাদের লোকেদের ভুলেই হার, বিজেপির যাঁরা জিতেছেন তাঁরা বেপাত্তা', পুরুলিয়ার সভা থেকে নিশানা মমতার

পুরুলিয়ায় হারের জন্য দায়ী দলের কর্মীরাই। দলের লোকেদের ভুলেই পুরুলিয়ায় হার হয়েছে টিএমসির। সেকথা প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিজেপিকে নিশানা করতে ছাড়েননি তিনি। মমতা কটাক্ষ করে বলেছেন , বিজেপি যাঁরা জিতেছেন এখানে তাঁদের ভোটের পর থেকে আর দেখা পাওয়া যাচ্ছে না। তাঁরা একেবারে বেপাত্তা।

আমাদের ভুলেই হার

আমাদের ভুলেই হার

পুরুলিয়া সফরের প্রথম দিনেই জেলায় দলের হারের কারণ ব্যাখ্যা করলেন মমতা। জনসভার শুরুতেই তিনি বলেন মানুষের েকান দোষ নেই। আমাদের নেতাদের ভুলেই এই হার বলে জানিয়েছেন তিনি। তার সঙ্গে বিজেপিকে নিশানা করতে ছাড়েনি মমতা। তিনি বলেছেন, যাঁরা বিজেপির হয়ে এখানে জিতেছেন ভোটর পর থেকে েসই সব সাংসদ, বিধায়কদের খোঁজ নেই। এলাকায় দেখা যায় না তাঁদের। ভোটে েজতার পর থেকেই তারা বেপাত্তা।

দলীয় কর্মীদের বার্তা

দলীয় কর্মীদের বার্তা

সামনেই পঞ্চায়েত নির্বাচন। পুরভোটে পুরুলিয়ায় ভাল ফল করেছে টিমসি। তাই নতুন করে লড়াইয়ের ময়দােন নামার বার্তা দিয়েেছন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কর্মীরাই আসল দলে। নেতারা কেউ নন। সামনে পঞ্চায়েত ভোট বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের প্রয়োজনের কথা জানার জন্য দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে দলীয় কর্মীদের মানুষের সঙ্গে মিশে কাজ করার পরামর্শ দিয়েছেন। মানুষের আগে কেউ নন সেটা ভেবেই যেন তাঁরা কাজ করেন এমনই বার্তা দিয়েছেন তিনি।

পঞ্চায়েত ভোটই টার্গেট

পঞ্চায়েত ভোটই টার্গেট

পঞ্চায়েত ভোটকে টার্গেট করেই জেলা সফরে বেরিয়েছেন মমতা। যে অঞ্চল গুলিকে নিয়ে বেশি উদ্বেগে রয়েছ দল সেই এলাকা গুলিই তিনি আগে বেছে নিয়েছেন। পুরুলিয়া তার মধ্যে অন্যতম। পুরুলিয়ায় এদিন সভা করতে এসে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছেন মমতা। তিনি বলেছেন পুরুলিয়ায় তৈরি হবে ফিল্ম সিটি। অনেকেই এখানে সিনেমার শ্যুটিং করতে আসেন। সেকারণে ফিল্ম সিটি তৈরি করার কথা বলেছেন তিনি। সেই সঙ্গে রঘুনাথ পুরে ৭২ হাজার কোটি টাকার বিনিেয়াগ আসছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করেছেন তিনি। অর্থাৎ পুরুলিয়াকে ঢেলে সাজানো হচ্ছে সেকথা ঘোষণা করেছেন মমতা।

টার্গেট ২০২৪

টার্গেট ২০২৪

২০১৮ লোকসভা ভোটে পুরলিয়া এক প্রকার হাত ছাড়া হয়েছিল টিএমসির। বলতে গেলে গোটা জঙ্গলমহলই হাত ছাড়া হয়েছিল টিএমসির। এবার তাই আগে থেকেই কোমর কষেছেন মমতাষ পঞ্চায়েত ভোটে এক প্রকার অ্যাসিড টেস্ট হয়ে চলেছে টিএমসির। ২০২৪-র লোকসভা ভোটের আগে জঙ্গলমহলের ভোট বাড়াতে মরিয়া টিএমসি। তাই বুথ কর্মীদের নিয়ে সভা করছেন তিনি। দলের নেতাদের এক প্রকার কড়া বার্তা দিয়ে দুর্নীতি মুক্ত থেকে মানুষের জন্য কাজ করার বার্তা দিয়েছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+