‘মমতাকে টুকলি করে লাভ নেই’, চাকরিতে মহিলাদের সংরক্ষণ বিজেপির ভাঁওতা বললেন মমতা

বিজেপির ইস্তেহার নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার সভা থেকে কার্যত বিজেপিকে তুলোধনা তাঁর। একই সঙ্গে সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণকে বিজেপির ভাঁওতাবাজি বললেন মমতা।

হাতে আর মাত্র তিনটে দিন! এরপরেই প্রথম দফার ভোট। জোরকদমমে চলছে প্রচার। ভাঙা পা আর হুইল চেয়ারে বসেই ব্যাক টু ব্যাক সভা মমতার। সোমবার বাঁকুড়ার কোতলপুরের সভা থেকে বিজেপিকে তীব্র নিশানা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সভা থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ মমতার। তাঁর কথায়, বিজেপি ভোটের আগে মিথ্যের ডুগডুগি বাজায়। ওঁদের কথায় বিশ্বাস করবেন না। এটা বাংলার নির্বাচন দিল্লির নয়। পরিবর্তন হবে দিল্লিতে, বাংলায় নয়। হুঁঙ্কার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

”মমতাকে টুকলি করে কোনও লাভ নেই।”

”মমতাকে টুকলি করে কোনও লাভ নেই।”

রবিবার ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। অমিত শাহের হাত ধরে সঙ্কল্পপত্র সামনে এনেছে বঙ্গ বিজেপি। ক্ষমতায় আসলে একগুচ্ছ প্রতিশ্রুতি বিজেপির। মহিলাদের সরকারি ক্ষেত্রে সংরক্ষণ থেকে শুরু করে ভাতা দেওয়া। এমনই একগুচ্ছ প্রতিশ্রতি দেওয়া হয়েছে বিজেপির সঙ্কল্পপত্রে। কোতুলপুরে নির্বাচনী জনসভায় গিয়ে গেরুয়া শিবিরের ইস্তফাপত্র নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে তিনি বললেন, "মমতাকে টুকলি করে কোনও লাভ নেই।" 'মা কিচেনে'র নাম পালটে 'অন্নপূর্ণা ক্যান্টিন'! সবটাই তো দেখে করেছে ওরা

চাকরিতে সংরক্ষণ ভাঁওতাবাজি বললেন মমতা

চাকরিতে সংরক্ষণ ভাঁওতাবাজি বললেন মমতা

কোতুলপুরের সভায় তিনি বলেন, 'চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ বিজেপির ভাঁওতা। ভোট শেষ হয়ে গেলেই পালিয়ে যাবে ওরা। কিছু করবে না। সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা আরও বলেন, 'বিজেপি আগে বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে। ১৫ লক্ষ টাকা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়বে। এখন ভোটের আগে বলছে চাল-ডাল দেবে। মমতা বলেন, চাল-ডালের দাম কমিয়ে লাভ নেই। গ্যাসের দাম কমাও। আমাদের সরকার চাল বিনামূল্যেই দেয়। সেই চাল ফোটাতে অনেক টাকা দিয়ে গ্যাস কিনতে হয়। তাহলে গৃহস্থের চলবে কী করে? গ্যাসের দাম না কমালে বড় আন্দোলন হবে।"পাশাপাশি তিনি এও বলেন, "মমতার প্রকল্পগুলোকে টুকে কোনও লাভ নেই।"

দিল্লির নির্বাচন নয় বাংলার নির্বাচন

দিল্লির নির্বাচন নয় বাংলার নির্বাচন

বাঁকুড়ার কোতুলপুরের সভা থেকে বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি বাংলার নির্বাচনকে দিল্লির নির্বাচনে পরিণত করতে চাইছে। কিন্তু এটা কোনও বাবেই দিল্লির নির্বাচন নয় বাংলার নির্বাচন সেটা ভুলে গেলে চলবে না। পরিবর্তন হবে তবে সেটা বাংলায় নয় দিল্লিতে। বিজেপি পরিবর্তনের স্লোগান চুরি করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

ভোট দিলে বিনামূল্যে দুয়ারে রেশন পাবেন

ভোট দিলে বিনামূল্যে দুয়ারে রেশন পাবেন

কোতুলপুরের সভায় তিনি বলেন, 'তৃণমূলকে ভোট দিলে বিনামূল্যে দুয়ারে রেশন পাবেন। বাড়ির মেয়েরা মাসে ৫০০ টাকা করে হাতখরচ পাবেন। এখন ৭ দিনে কাস্ট সার্টিফিকেট পাওয়া যায়।' একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। গত ১০ বছরে কি কি কাজ হয়েছে সেই সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+