'আমি যদি হেরে গিয়ে কাজ করতে পারি...' দলীয় কর্মীদের চাঙ্গা করতে বার্তা মমতার

'আমি যদি হেরে গিয়ে কাজ করতে পারি...' দলীয় কর্মীদের চাঙ্গা করতে বার্তা মমতার

বুধবার সকালে বাঁকুড়ায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই ময়দানে নেমেছেন তিনি। বাঁকুড়ার সভা থেকে দলীয়কর্মীদের চাঙ্গা করতে বার্তা দিয়েছেন সুপ্রিমো। তিনি বলেছেন, দলীয় কর্মীদেরই ভুলেই হয়তো হার হয়েছে বাঁকুড়ায়। কিন্তু তা বলে দমে গেলে হবে না। আমি যদি হেরে গিয়ে লড়াই করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না। নতুন উদ্যোমে বাঁকুড়ার ময়দানে ফের নামার আহ্বান জানিয়েছেন দলনেত্রী।

বাঁকুড়ায় সভা মমতার

বাঁকুড়ায় সভা মমতার

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই জেলা সফরে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই তিনি জেলায় জেলায় সভা প্রশাসনিক বৈঠক করছেন। মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া সফর সেরে তিনি গতকালই গিয়েছিলেন বাকুড়ায়। গতকাল বাঁকুড়ায় প্রশাসনিক সভা করেছেন মমতা। সেখানে কাজের খতিয়ান নিয়েছেন িতনি। কোনো কাজ ফেেল রাখা যাবে না বলে কড়া বার্তা দিয়েছেন সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কাজ ফেলে রাখলে কানমোলা খেতে হবে।

দলীয় কর্মীদের বার্তা

দলীয় কর্মীদের বার্তা

বাঁকুড়ায় বিধানসভা ভোটে হেরেছে টিএমসি। তারকা প্রার্থী দিয়েছিল টিএমসি। অভিনেত্রী সায়ন্তিকা প্রার্থী হয়েছিলেন বাঁকুড়ায়। কিন্তু জিততে পারেননি তিনি। কাজেই দলীয় কর্মীদের মনোবল বাড়াতে মমতা বলেন আমি যদি হেরে গিয়ে লড়তে পারি তাহলে আপনারা কেন পারবেন না। সেই সঙ্গে মমতা বলেছেন বিজেপির অপ প্রচারের কারণে হয়তো বাঁকুড়ার মানুষ ভুল বুঝেছিলেন তাঁেদর। কিন্তু আবার নতুন করে এখানে কাজ শুরু করার কথা বলেছেন তিনি। এদিন মঞ্চে মমতার সঙ্গে ছিলেন সায়ন্তিকা। বিজেপির অপপ্রচারের কাছে মাথানত করা যাবে না বলে বার্তা দিয়েছেন তিনি।

টিএমসি সরকারের জন্য বাঁকুড়ায় শান্তি ফিরেছে

টিএমসি সরকারের জন্য বাঁকুড়ায় শান্তি ফিরেছে

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানকার মানুষ হয়তো ভুল বুঝেছেন, কিন্তু একটা সময়ে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম রক্তে ভেসে যেত। মানুষ বেরোতে ভয় পেতেন। মাওবাদী হামলায় রক্তাক্ত হত জঙ্গল মহল। টিএমসি সরকার আসার পরেই বাঁকুড়ায় শান্তি স্থাপন হয়েছে। মানুষ শান্তিতে বসবাস করছেন এখানে। এই শান্তি ফেরাতে একদিকে যেমন প্রশাসন কাজ করেছে তেমনই কাজ করেছে দলীয়কর্মীরা।

টার্গেট পঞ্চায়েত ভোট

টার্গেট পঞ্চায়েত ভোট

পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই জেলা সফরে গিয়েছিলেন তিনি। বিশেষ করে যেসব জায়গায় টিএমসির সংগঠন দুর্বল। ভোট ব্যাঙ্ক ধাক্কা খেয়েছে সেই সব জায়গা গুলিতে বিশেষ নজর দিয়েছেন মমতা। তিনি বারবার দলীয়কর্মীদের দলাদলির মধ্যে না গিয়ে কাজ করার কথা বলেছেন। মানুষের কাছে গিয়ে কাজ করতে বলেছেন তিনি। মানুষের কাছে গিয়ে মানুষের সঙ্গে মেশার বার্তা দিয়েছেন মমতা। বিেশষ করে গ্রামে গ্রামে গিয়ে সরকারের কাজ নিয়ে বার্তা দিতে বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+