Mamata Banerjee:'দুর্নীতি নিয়ে মিথ্যে প্রচার হচ্ছে', প্রমাণ করে দেখাক, বাঁকুড়ার সভা থেকে চ্যালেঞ্জ মমতার
বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে ফের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন একটি দুর্নীতি প্রমাণ করে দেখাক বিজেপি। দুর্নীতি নিেয় কেবল মিথ্যে প্রচার করছে বিজেপি। বিরোধীদের ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে। কেজরিওয়াল-হেমন্ত সোরেনকে কেন গ্রেফতার করা হয়েছে তা নিয়ে সওয়াল করেছেন তিনি।
এদিন বাঁকুড়ার সভা থেকে ফের কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছেন মমতা। তিনি বলেছেন, এনআইএ-সিবিআই ভাইভাই। ভূপতিনগরে আগে অভিযান করে পরে পুলিশকে জানিয়েছে এনআইএ এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য আজই এনআইএ-র তরফে দাবি করা হয়েছে। তাঁরা ভূপতিনগর থানাকে জানিয়ে তবেই তারা অভিযানে গিয়েছিল।

ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে দুই তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে এনআইএ। সকালে গ্রামের মহিলাদের সামনে রেখে এনআইএ-র উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এনআইএ-র গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই ঘটনার প্রায় ৪ ঘণ্টা পরে পুলিশ সেখানে যায় বলে অভিযোগ। পুলিশকে না জানিয়েই অভিযান শুরু করেছিল এনআইএ। এই গত তিন দিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। গ্রামের মহিলাদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধৃত নেতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করেছে পুলিশ।
আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ-র অপব্যবহার নিয়ে সুর চড়িেয়ছিলেন। আবারও বাঁকুড়ার সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। গোটা দেশে বিরোধীদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, হিন্দুস্তান কো জেল বানা দিয়া। নতুন পার্লামেন্টকে জেল বানিয়ে দিক মোদী সরকার এমনই কটাক্ষ করেছেন তিনি। মোদী সরকারকে রীতিমতো নিশানা করে বলেছেন, আমরা লড়াইয়ের ময়দানে নামলে কেউ সামলাতে পারবে না।
বাঁকুড়ার দুই বিজেপি সাংসদকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সৌমিত্র খাঁর ছবি ফাঁস করে দেওয়ার কথা বলেছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপির দুই সাংসদ এখানে কোনও কাজ করেনি। আজ পর্যন্ত যা ট্রেন বাঁকুড়া পেয়েছে সবটাই তিনি রেলমন্ত্রী থাকাকালীন করে গিয়েছিলেন। বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁকে। একেবারে তৃণমূলের মাস্টার স্ট্রোক বলা চলে।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাঁকুড়ার শান্তি স্থাপন নিয়েও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই প্রথম বাঁকুড়ার জঙ্গলমহলে শান্তি ফিরেছে। এর আগে জঙ্গলমহলের মানুষ আতঙ্কে বাস করতেন এখানে। কোনও রকম শান্তি ছিল না।












Click it and Unblock the Notifications