বিনা ভাড়ায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবে পরীক্ষার্থীরা, দারুণ উদ্যোগ বাঁকুড়ার বাস মালিক সংগঠনের

শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। নিজেদের মতো করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে বাঁকুড়া জেলা বাস মালিক অ্যাসোসিয়েশন। পরীক্ষার দিনগুলিতে জেলার যে কোনও বেসরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে পরীক্ষার্থীরা। এমনই ঘোষণা করা হয়েছে সংগঠনের তরফে।

পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছতে কোনও সমস্যায় যাতে না পড়তে হয়, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই জেলার সব রুটে তাই সরকারি বাস পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বেসরকারি বাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবে বিনা ভাড়ায়।

Madhyamik Exam

বাঁকুড়া জেলার বাস মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিনা ভাড়ায় পরীক্ষার্থীরা বাসে করে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে। বাঁকুড়া বাস মালিক কর্তৃপক্ষের দাবি, সব ধরনের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁকুড়া জেলার বাস মালিকের এই উদ্যোগে খুশি অভিভাবকরা।

নানা জেলায় পুলিশ প্রশাসনের তরফেও তৎপরতা চোখে পড়ছে। কোনও ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়লেই পুলিশকর্মীরা এসে নিজ উদ্যোগে গাড়ি অথবা মোটরবাইকে চাপিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে আসছেন। পুলিশের এমন ভূমিকায় খুশি আমজনতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+