১৩ বছর পরেও 'লজ্জা', শুভেন্দুর নিশানায় আইপ্যাক! মমতার মুখের ব, শ, ল নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার

গত কয়েকবছর ধরে পুরুলিয়া বিজেপির ঘাঁটি-মাটি। সেই পুরুলিয়াকে আগামী ২৫ মে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে। রবিবার পুরুলিয়ার মানবাজারের সভা থেকে এমনটাই আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপির জয়যাত্রা আগে শুরু হয়ে গিয়েছে। গুজরাতের সুরাত এবং মধ্যপ্রদেশ ইন্দোর আসন ইতিমধ্যে বিজেপির দখলে। আর মোদীজি যখন আরেকবার প্রধানমন্ত্রী হবেন, সেই সময় পুরুলিয়ার সাংসদ বিজেপির হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

Suvendu Adhikari

  • প্রধানমন্ত্রীর প্রশংসা

বিরোধী দলনেতা বলেছেন, নরেন্দ্র মোদী বিকাশের জন্য ভোট চাইছেন। তিনি বলেছেন, সত্তর বছর বয়স হলেই চিকিৎসার দায়িত্ব সরকারের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী শান্তিপূর্ণ উপায়ে রামমন্দির তৈরি করেছেন। এবার প্রচুর মুসলিম মহিলা তিন তালাক বাতিলের কারণে বিজেপিকে ভোট দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

  • বালি চুরি বন্ধ

এদিন বিরাধী দলনেতা মানবাজারে বলেছেন, বরাবাজার-মানবাজারে বালি চুরি বন্ধ হয়ে গিয়েছে। কারণ ওদের যম শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জনগণের সাহায্যেই এটা করা গিয়েছে। আর এই জনগণের সাহায্যেই সর্বগ্রাসী তোলামূলকে সরাতে হবে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা।

  • ঠগী পিসি কে?

তারপরেই শুভেন্দু অধিকারীর মুখে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তবে প্রথমে পিসি, তারপর ঠগী পিসি বলে নিশানা করেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষার তীব্র সমালোচনা করতে গিয়ে বলেন, কোনও সভায় ব, কোনও সভায় শ আবার কোনও সভায় ল বলছেন। বিরোধী দলনেতা বলেছেন, যাঁর পড়াশোনা নেই, তিনিও সমাবেশে এই ধরনের কথা বলেন না।

বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, হিন্দু প্রধান এলাকায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ এবং মুসলিম এলাকায় গিয়ে এনআরসির কথা বলছেন। তিনি আরও বলেছেন, সারা দেশে আঠারোটি রাজ্যে বিজেপির সরকার রয়েছে। সেখানকার একজন মুসলিমেতর নামও কি বলা যাবে, যাকে তালিয়ে দেওয়া হয়েছে, প্রশ্ন করেছেন বিরোধী দলনেতা।

  • তেরো বছর পরেও জল চাইছে

বিরোধী দলনেতা বলেছেন, কেন্দ্রীয় সরকার সারা দেশে প্রত্যেক বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে জল জীবন মিশন চালু করেছে। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার কত মানুষ জল পেয়েছেন, প্রশ্ন করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, রাস্তার ধাারে একটা করে নলকূপ আর তার পাশে চল্লিশজন করে মা-বোনেরা দাঁড়িয়ে রয়েছেন। তেরো বছর সরকারের থাকার পরেও মানবাজার, বরাবাজার, পুরুলিয়া, বাঁকুড়ার মানুষ জল চাইছে। তিনি বলেন এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না।

  • আইপ্যাককে নিশানা

এদিন বিরোদী দলনেতা তৃণমূলের পরামর্শদাতা আইপ্যাককে নিশানা করেন। তিনি বলেন, সাধারণ মানুষের প্রায় চারশো কোটি টাকা ঝেড়ে তৃণমূল আইপ্যাককে দিয়েছে। সেই আইপ্যাক খবরের কাগজের মধ্যে একটা করে কাগজ পাঠাচ্ছে আর বলছে, বিজেপি জিতলে তিনমাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে।

শুভেন্দু অধিকারী বলেছেন, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাত জিতলে প্রথমে সেখানেই আসবেন এবং সবাইকে দুটো করে লাড্ডু খাওয়াবেন আর প্রাক্তন সভাপতির বাড়িতে বড় লাড্ডুর প্যাকেট পাঠাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+