দীর্ঘসময় লোডশেডিং! নাজেহাল অবস্থা বাঁকুড়াবাসীর

ভরা ভাদ্রের প্যাঁচপ্যাঁচে গরম! তার উপর গোদের উপর বিষফোঁড়ার মতো নতুন সমস্যা হাজির লোডশেডিং। নাজেহাল অবস্থা বাঁকুড়াবাসীর। দিনে আর রাতে দীর্ঘসময় লোডশেডিং এর জেরে চরম সমস্যায় এই জেলার আবালবৃদ্ধবনিতা। সঙ্গে বিভিন্ন জরুরি পরিষেবাও বিঘ্নিত হচ্ছে বলে খবর।

আর এই লোডশেডিং নিয়ে রাজ্য সরকারকেই কাঠগোড়ায় তুলেছে বিজেপি। দলের যুব সংগঠনের রাঢ় বঙ্গ কনভেনর সৌগত পাত্রের দাবি রাজ্য সরকার 'দেউলিয়া' হয়ে পড়েছে, আর তাই কয়লা কিনে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা গুলিকে দিতে না পারার কারণেই সমস্যা বেড়েছে। রাজ্যে সেভাবে কোন বড় শিল্প নেই, তারপরেও কেন দীর্ঘসময় এই লোডশেডিং তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

 দীর্ঘসময় লোডশেডিং! নাজেহাল অবস্থা বাঁকুড়াবাসীর

বাঁকুড়া শহরের বাসিন্দা, শিক্ষক দীনবন্ধু ভূষণ বলেন, ছোটো বড় সকলেই সমস্যায় পড়ছে। স্কুলে এসে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। বাড়িতে ৮৪ বছরের অসুস্থ বাবা রয়েছেন। ফলে লোডশেডিং এর জেরে সমস্যা আরো বেড়েছে বলে তিনি জানান।

এদিকে লোডশেডিং নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, দেউলিয়া হয়ে গিয়েছে সরকার। কয়লা কেনার পয়সা নেই। সেই কারণে এই লোডশেডিং। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শনিবার ও রবিবারের মধ্যে সমস্যার সমাধান না হলে, সোমবার বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসের তিনি ধর্না দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+