Loksabha Vote 2024: 'দালালি করবেন না' বাঁকুড়ায় প্রচারে এসে হুঙ্কার বিজেপি নেতা কৌস্তভের

দলালি করবেন না, বিরোধীদের কাজ করতে দিন, চামচাগিরি করলে কি অবস্থা হয় মিশ্রবাবুকে দেখে নিন' মঙ্গলবার বাঁকুড়ায় এসে ঠিক এই ভাষাতেই রাজ্য পুলিশকে আক্রমণ করলেন বিজেপি নেতা, আইনজীবি কৌস্তভ বাগচী।

একই সঙ্গে এদিন তিনি বলেন, 'পুলিশের যে সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছেন তাঁদের সব কিছু স্মরণ করানোর প্রয়োজন নেই, তবুও একটা জিনিস স্মরণ করাতে চাই বাঁকুড়ারই একজন আই.সি কয়লা কাণ্ডে জেলে আছেন। যারা সরকারের তাঁবেদারি করছে, চাকরবৃত্তি করছে, যাঁরা চটি চাটছেন তাদের স্মরণ করিয়ে দিই আই.সি বাঁকুড়া- মিশ্র বাবু এখনও জেলে। তাঁর কার সাথে ঘনিষ্ঠতা ছিল, সব পরিস্কার। বেশী তৃণমূল ঘনিষ্ঠতা হলে ওই পুলিশ আধিকারীকের মতো অবস্থা অন্যদেরও হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Koustv Bagchi

প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা ভোটের ঠিক মুখেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এর আগে কংগ্রেস করতেন। কিন্তু অধীর চৌধুরীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্ট করায় তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপরেই থানার সামনে মাথা ন্যাড়া করে কৌস্তভ বাগচী শপথ নিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসকে না হারানো পর্যন্ত তিনি মাথায় চুল রাখবেন না।

তারপর থেকেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কৌস্তভ বাগচির যোগাযোগ বাড়ে। চাকরি প্রার্থীদের মিছিলে একসঙ্গে শুভেন্দু অধিকারী এবং কৌস্তভ বাগচীকে দেখা গিয়েছিল। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল। অবশেষে লোকসভা ভোেটর আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+