Loksabha Vote 2024: হাতে একতারা, গান ধরলেন বাউল সুরে, লোকাল ট্রেনে প্রচারে চমক বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র
ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রচার। প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন সব রাজনৈতিক দলের সদস্যরা। নির্বাচনী প্রচারে এবার রেলকেই হাতিয়ার করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন বাঁকুড়া-মশাগ্রাম লাইনের লোক্যাল ট্রেনে চেপে নির্বাচনী প্রচার সারলেন তিনি।
এদিন সোনামুখী স্টেশনে সাধারণ যাত্রীদের সঙ্গে লাইন দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে স্থানীয় বিজেপি বিধায়ক দীবাকর ঘরামি সহ অন্যান্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ওই ট্রেনে উঠে পড়েন তিনি । প্রচার কর্মসূচীতে জনসংযোগের অঙ্গ হিসেবে এই ট্রেন যাত্রায় কখনো তাঁকে ঠোঙ্গা ভরে ঝালমুড়ি খেতে আবার কখনো সফরসঙ্গী এক শিল্পীর গানের সঙ্গে একতারা বাজাতেও দেখা গেছে।

এদিন সৌমিত্র খাঁ বলেন, আগামী ৩০ তারিখ এই রেলপথ মশাগ্রামে হাওড়া লাইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবিষয়ে আমি ও আমাদের দলের জনপ্রতিনিধিরা আওয়াজ তুলেছিলেন। এবার আগামী পাঁচ বছরের মধ্যে সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে করাই তাঁর মূল লক্ষ্য বলে তিনি জানান।
প্রসঙ্গত উল্লেখ্য এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর প্রতিপক্ষ তাঁরই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুজাতাকে। গতকাল থেকেই তিনি প্রচার শুরু করে দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯-র লোকসভা ভোটের আগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ যখন জেলে ছিলেন সেসময় একা সুজাতাই দায়িত্ব নিয়ে প্রচার চালিয়েছিলেন এলাকায় এবং সুজাতার তৎপরতার কারণেই জয়ী হয়েছিলেন সৌমিত্র খাঁ।
কিন্তু বিধানসভা ভোটের আগে থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। তারপরেই সুজাতা খাঁ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিধানসভা ভোটের আগেই সুজাতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপরেই তাঁকে বিধানসভা ভোটের টিকিটও দেওয়া হয়েছিল আরামবাগ কেন্দ্রে। কিন্তু জয়ী হতে পারেননি সুজাতা। এবার লোকসভা কোন্দ্রের টিকিট দেওয়া হয়েছে সুজাতাকে।
এরই মাঝে স্বামীস্ত্রীর সম্পর্কে ভাঙন দেখা দেয়। আইনত সুজাতার থেকে বিচ্ছেদের মামলা দায়ের করেন সৌমিত্র খাঁ। এবং অবশেষে কয়েক মাস আগেই আইনি বিচ্ছেদ পেয়েছেন তাঁরা। তারপরে নাকি নতুন করে বিয়ের প্রস্তুতি তিতে শুরু করেছেন সৌমিত্র খাঁ। সুজাতা রাজনীতিতে মন দিয়েছিলেন। এবং শাসক দলের টিকিটে এবার বিষ্ণুপুর কেন্দ্রেই প্রার্থী হয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications