Loksabha Vote 2024: রবিবাসরীয় প্রচারের ময়দানে প্রার্থীরা, ছাতনায় লালঝান্ডা হাতে প্রচার বাম প্রার্থী নীলাঞ্জনের
'নাই রাজ্যে বাস এসে উপস্থিত হয়েছি, মানুষের কিছুই নেই। একটা রাস্তা পর্যন্ত দিতে পারেনি এই সরকার, কল পড়ে আছে, জল পড়েনা। আমি খুব ব্যথিত'। নির্বাচনী নির্ঘন্ট ও দলের তরফে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর প্রথম রবিবাসরীয় প্রচারে বেরিয়ে ছাতনার ঝুঁঞ্জকা গ্রাম পঞ্চায়েতের কেঁদুয়া গ্রামে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত।
একই সঙ্গে এদিন তিনি আরও বলেন, একটা রাস্তা হলে কতো গুলো গ্রাম উপকৃত হবে, ২০২৪ এ পৌঁছেও মানুষকে পরিশ্রুত পানীয় জল দিতে পারবোনা! 'কি করছেন সাংসদরা, কি করছেন স্থানীয় বিধায়ক' বলেও তিনি প্রশ্ন তোলেন।স্বাস্থ্য পরিষেবা নিয়েও রাজ্য সরকারকে এক হাত নেন সিপিআইএম প্রার্থী। তিনি বলেন, ন্যুনতম পরিকাঠামো নেই। তিনটি হাসপাতাল আছে, চিকিৎসক নেই।

লাকার মানুষের 'রুটি রুজি'র সমস্যা রয়েছে দাবি করে তিনি বলেন, 'আমি ওঁদের কষ্টের কথা শুনছিলাম, বামপন্থীদের মনের কাছের মানুষ ভেবে সেই সব কথা তাঁরা 'শেয়ার' করছিলেন বলে তিনি জানান। এদিন সিপিআইএম প্রার্থী, আইনজীবি নীলাঞ্জন দাশগুপ্ত নিবিড় জনসংযোগের অঙ্গ হিসেবে ওই এলাকার মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি ছোটো ছোটো পাড়া বৈঠকেও অংশ নেন বলে জানা গেছে।
লোকসভা ভোটের দিন ঘোষণার পর প্রথম রবিবার। কাজেই রবিবারের ছুটির দিনে প্রচারের কোনও খামতি রাখতে চান না কোনও দলের প্রার্থীই। তাঁরা ঝাঁপিয়ে পড়ে প্রচার শুরু করে দিয়েছে। রাজ্যে যেসব জায়গায় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই সব জায়গায় সব রাজনৈতিক দলের প্রার্থীরাই সকাল থেকে প্রচারের ময়দানে নেমে পড়েছেন।












Click it and Unblock the Notifications