Loksabha Vote 2024: আদিবাসীদের মন জয়ে চমক, শাল পাতায় বেগুন পোড়া দিয়ে ভাত খেলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী

নির্বাচনী প্রচারে বেরিয়ে আদিবাসী বাড়িতে নিকানো উঠোনে মাটিতে বসে কাঁচা শাল পাতায় 'বেগুন পোড়া, শাক, আলু পোস্ত আর মাঝের ঝোল' দিয়ে ভাত খেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। রবিবার তালডাংরার বিবড়দা এলাকার ডাংজুড়ি গ্রামের শুকদেব হাঁসদার বাড়িতে দ্বিপ্রাহরিক আহার সারলেন তিনি। সঙ্গে ছিলেন দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ অন্যান্যরা।

এদিন বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার বলেন, আদিবাসী ভাই বোনেদের সঙ্গে আমরা একাত্ম হয়ে আছি। আদিবাসী সমাজের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একের পর এক যেমন প্রকল্প তৈরী করেছেন, তেমনি আদিবাসী সম্প্রদায়ভূক্ত দ্রৌপদী মুর্ম্মুকে তিনি রাষ্ট্রপতি করেছেন। আদিবাসী পরিবারে মধ্যাহ্ন ভোজনের সুযোগ পেয়ে তিনি খুশি বলে জানান।

Lok Sabha Elections

খুশি গৃহকর্তা শুকদেব হাঁসদাও। তিনি বলেন, বাড়ির তৈরী ঘরোয়া রান্নাই তিনি খেয়েছেন। এমন সুযোগ কোন দিন আসবে ভাবিনি। বাড়িতে বসিয়ে ডাঃ সুভাষ সরকারকে খাওয়াতে পেরে তিনি খুশি বলে জানান। সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েছিলেন। সাত সকালে হাজির হয়ে গিয়েছিলেন বাঁকুড়ার ধলডাঙা বাজারে। সেখানে সবজি বিক্রেতাদের সঙ্গে হাত মিলিয়ে ভোট প্রচার করেন তিনি।

তারপরে ধলডাঙার বাজারেই চায়ে পে চর্চায় ক্রেতাদের সঙ্গে কথা বলেন। তাঁদের মন বোঝার চেষ্টা করেন বিজেপি প্রার্থী। অর্থাৎ সকাল থেকেই জমে উঠেছে বিজেপির প্রচার। অন্যদিকে পিছিয়ে নিয়ে বামেরাও। ছাতনায় লাল ঝাণ্ডা হাতে বেরিয়ে পড়েছেন সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তও। তিনিও সকাল থেকে প্রচার করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+