লোকসভা ভোট মিটলেই সব পঞ্চায়েত দখল, চাকরিহারা হবেন আরও ৫৯ হাজার! বিজেপি বিধায়কের দাবিতে শোরগোল

Lok Sabha Election 2024: ফের বিতর্ক বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবিকে ঘিরে। লোকসভা ভোট মিটলেই ওন্দা বিধানসভার সব পঞ্চায়েত বিজেপি দখল করবে বলে দাবি করেন অমরনাথ।

একইসঙ্গে তিনি দাবি করেন, ৩০ এপ্রিল আরও ৫৯ হাজার মানুষ চাকরিহারা হবেন, স্রেফ সময়ের অপেক্ষা। এই জোড়া বক্তব্যে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল। প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের।

Lok Sabha Election 2024

বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা ওন্দার বিধায়ক অমরনাথ শাখা হাজির ছিলেন রতনপুরে দলের এক নির্বাচনী জনসভায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল আরও ৫৯ হাজার মানুষের চাকরি যাবে। এই বক্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে লিখেছেন, ২০ এপ্রিল শুভেন্দু অধিকারী বোমা ফাটার হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপর ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় ২৬ হাজার মানুষ কর্মহীন হয়েছেন। এবার বিজেপি নেতা অমরনাথ শাখা আরও ৫৯ হাজার মানুষ চাকরিহারা হবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন। সাধারণ মানুষকে বিপদে ফেলে বিচারবিভাগের সাহায্যে বিজেপি বিপজ্জনক খেলা খেলছে।

বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, বিজেপি চায় না বেকাররা নিজেদের পায়ে দাঁড়াক। ওদের লক্ষ্য হলো বেকারের সংখ্যা বাড়ানো। বিজেপি প্রতিহিংসাপরায়ণ। লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী বন্ধ করে দেওয়ার কথাও বলে। ১৮টি আসন ধরে রাখতে পারবে না বুঝে, বলছে ২৬ হাজার চাকরি খেয়েছি, আরও ৫৯ হাজার চাকরি খাব।

তাঁর মন্তব্যে বিতর্কে তৈরি হলেও অমরনাথ পরে সাংবাদিকদের বলেন, যে ২৬ হাজারের চাকরি গিয়েছে তাঁদের উচিত যাঁদের টাকা দিয়ে চাকরি হয়েছিল তাঁদের ঘর থেকে খেদিয়ে নিয়ে যাওয়া।

লোকসভা ভোটের ফল বেরোবে ৪ জুন। তারপর ওন্দা বিধানসভায় তৃণমূলের হাতে থাকা সব পঞ্চায়েত দখলের হুঁশিয়ারিও দেন অমরনাথ। তিনি পরে বলেন, লোকসভা ভোটের পর অফিস খোলার লোকই থাকবে না ওদের। তাই বিজেপিই চালাবে। সব পঞ্চায়েতেই তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি।

এর পাল্টা সুজাতা বলেন, উনি বিজেপির জেলা সভাপতি, দুর্ভাগ্যজনকভাবে বিধায়কও। শিক্ষাগত যোগ্যতা কম। পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। বুঝতে পেরেছেন ওঁর গড়ে হারতে চলেছেন। তৃণমূলের প্রতি যা উচ্ছ্বাস দেখলাম, তাতে রামসাগর হাতছাড়া হবে বিজেপির। ওঁর তাই মস্তিষ্ক বিভ্রাট হয়েছে। উনি বরং দেখে রাখুন ৪ জুনের পর কোন জায়গায় লুকাবেন নিজেদের মুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+