Lok Sabha Election 2024: সেলফি পয়েন্ট থেকে বিশ্রামের ব্যবস্থা! বুথে ঢুকেই বিয়ে বাড়ির 'ফিলিংস' বুথকর্মীদের

Lok Sabha Election 2024: আর হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা, তারপরই রাত পোহালেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল বড় উৎসবে সামিল হবেন বাঁকুড়ার মানুষ। আর এই উৎসবের এই মুহূর্তকে আরও বেশী উৎসব মুখর করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)।

এবার বাঁকুড়া সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠের ১৮৭ ও ১৮৮ নম্বর বুথ (Lok Sabha Election 2024)একদিকে যেমন সম্পূর্ণ মহিলা পরিচালিত, অন্যদিকে তেমনই 'পিঙ্ক বুথ' হিসেবে গড়ে তোলা হয়েছে। গোলাপী কাপড় দিয়ে এই বুথ তৈরির পাশাপাশি বেলুন দিয়ে সাজানো সুদৃশ্য গেট, সেলফি পয়েন্টের সঙ্গে রয়েছে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটদাতাদের জন্য বিশ্রামের ব্যবস্থাও।

Lok Sabha Election 2024

শুক্রবারই এখানে পৌঁছে গেছেন ভোট কর্মীরা। ভোট কর্মী অপর্ণা নায়ক, পৃথা লাহিড়ী, সুমনা হাজরারা বলেন, সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, বেশ ভালো লাগছে। সম্পূর্ণ 'বিয়ে বাড়ি-বিয়ে বাড়ি ফিলিংস হচ্ছে'। বিষয়টি আগে থেকে জানা থাকলেও তাঁরাও গোলাপী শাড়ি সঙ্গে করে নিয়ে আসতেন বলে জানান।

বলে রাখা প্রয়োজন, শনিবার ষষ্ঠ দফায় মোট ৮টি লোকসভা নির্বাচনে ভোট হবে। বাঁকুড়া সহ তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং বিষ্ণুপুর লোকসভা আসনে নির্বাচন হবে। ভোটের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এই আট লোকসভা আসনে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করতে নজিরবিহীন ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন (Election Commission of India)। ১০০০ এর বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে খবর। পাশাপাশি কিআরটি টিম থেকে শুরু করে একাধিক ব্যবস্থাও থাকছে।

Lok Sabha Election

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+