Lok Sabha Election 2024: 'স্বেচ্ছায় হোটেল বন্দি' রাখলেন, দিলেন না ভোটও! এরপরেও সৌমিত্র খাঁ বললেন...
Lok Sabha Election 2024: তৃণমূলের সন্ত্রাস রুখেই বিষ্ণুপুরের মানুষ ভোট দিয়েছেন। ভোট শেষে এমনটাই দাবি করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Saumitra Khan)
। আজ শনিবার বিষ্ণুপুর সহ রাজ্যের ৮ টি লোকসভা নির্বাচনে ভোট ছিল। সকাল থেকে একের পর এক কেন্দ্র থেকে অশান্তির খবর আসতে শুরু করে।
তবে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে (Bishnupur Lok Sabha constituency)। এমনকি ভোটের (Lok Sabha Election 2024) সকাল থেকে বিষ্ণুপুরে কার্যত 'স্বেচ্ছায় হোটেল বন্দী' ছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। ভোট শেষে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সৌমিত্র জানান, ভোটের দিন সাধারণভাবে বাইরে বেরোন না তিনি। 'ওয়ার রুমে'ই বসে থাকেন, এবারও তাই করেছেন। সময় বাঁচাতে গিয়ে এবার তাঁর নিজের ভোট দেওয়াও হয়নি বলে তিনি জানান। এদিন সৌমিত্র খাঁ স্পষ্টতই অভিযোগ করেন, সকাল ৭ টা ২৮ থেকে ৮ টা ২০ পর্যন্ত ৩২ টি বুথ থেকে তৃণমূল আমাদের এজেন্টকে জোর করে বের করে লোকসভা কেন্দ্রটি দখলের চেষ্টা করেছিল।
বিষয়টি শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদারকে জানানো হয়। নির্বাচন কমিশনের কাছে সারা দিনে ২০০ মেল, ৩০০ হোয়াটসঅ্যাপ ও এক হাজারের উপর অভিযোগ করা হয়েছে। তবে এতো সবের পরেও তিনিই জিতছেন বলে দাবি করেন।
অন্যদিকে সকাল থেকে কার্যত একের পর এক বুথ ঘুরে দেখেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল (Sujata Mondal)। যদিও ভোট শেষ 'প্রাক্তন' স্বামী ও নিজের অন্যতম প্রতিদ্বন্দী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র নাম না করে তাঁকে আক্রমণ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। লম্পট-চরিত্রহীন বলে আক্রমণ শানালেন তিনি।
এমনকি তাঁর নিশ্চিত পতন হবে বলেও দাবি করলেন। ঠিক বলছেন কিনা তা আগামী ৪ জুন অর্থাৎ ফলাফল প্রকাশের দিন স্পষ্ট হয়ে যাবে বলেও সাংবাদিকের মুখোমুখি হয়ে দাবি করেন সুজাতা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications