Lok Sabha Election 2024: 'জল চোর' মমতা, সবকিছুতেই চুরি! বাংলায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোকে তোপ নাড্ডার
Lok Sabha Election 2024: বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister of West Bengal) 'জল চোর' বলে আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J. P. Nadda) । বাঁকুড়া এবং পুরুলিয়া থেকে এবারও লোকসভার বিজেপি সুভাষ সরকার এবং জ্যোতিময় মাহাতোকে প্রার্থী করেছে বিজেপি।
আজ বুধবার তাদের সমর্থনে সভা করতে আসেন নাড্ডা। আর সেই সভা থেকেই একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ শানান। নাড্ডা (President of Bharatiya Janata Party) বলেন, গত দশ বছরে মোদিজী ভারতীয় রাজনীতির চরিত্র বদল করে দিয়েছেন।

ধর্মের নামে রাজনীতি করে আগে নির্বাচন করাতো কংগ্রেস। মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা হতো। কিন্তু সময় বদলেছে। প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। ফলে গত ১০ বছরে অনেক কিছু বদলে গেছে বলে দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতির। তাঁর কথায় এখনও পার্ফরমেন্সের ভিত্তিতে ভোট হয়। ধর্মের নামে রাজনীতি মোদী শেষ করে দিয়েছে বলে তোপ নাড্ডার।
পাশাপাশি এদিন সন্দেশখালি সহ একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান। নাড্ডা বলেন, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা হচ্ছে, টাকা চুরি হচ্ছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জল চোর' বলেও নজিরবিহীন ভাবে আক্রমণ শানান। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মা মাটি মানুষের কথা!
কিন্তু মায়ের কি অবস্থা সন্দেশখালি দেখেছে, মাটিতে মাফিয়ারাজ আর তোলাবাজি না দিলে মানুষের কোন কাজ হয় না বলে তোপ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার। জল, বালি, চিনি থেকে সব থেকে সব কিছুতেই চুরি। মন্ত্রীর বাড়ি থেকে টাকার পাহাড়েরও সন্ধান মিলেছে বলেও আক্রমণ তাঁর। একই সঙ্গে বর্তমানে দেশে গরীবের সংখ্যা কমেছে বলেও দাবি করেন।।
বলে রাখা প্রয়োজন, বাঁকুড়া-পুরুলিয়া ছাড়াও এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সৌমিত্র খাঁ-র সমর্থণে গঙ্গাজলঘাটিতে এক সভায় বক্তব্য রাখেন। তিনটি সভাতেই নাড্ডার এদিনের বক্তব্য জুড়ে মোদী স্তুতির পাশাপাশি ছিল তৃণমূল বিরোধীতা।












Click it and Unblock the Notifications