Lok Sabha Election 2024: জেতার পর আর বুথে যায় না! ভোটের মুখে বিস্ফোরক মমতা সরকারের মন্ত্রী
Lok Sabha Election 2024: 'পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা ভোটে জেতার পর আর বুথে যায়না, মানুষের কাছেও যায়না।' চাঞ্চল্যকর স্বীকারোক্তি রানীবাঁধের বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির। সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) । ইতিমধ্যে ভোটের তারিখও ঘোষণা হয়ে গিয়েছে।
এই অবস্থায় (Lok Sabha Election 2024) রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী আসল সত্যিটা স্বীকার করে নিয়েছেন বলে তোপ বিজেপির। পালটা বিজেপিকে 'কাজের পরামর্শ' স্থানীয় তৃণমূল নেতৃত্বের (TMC)।

ভোটের মুখে আজ শনিবার দলের কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সারেঙ্গা বাজারে একটি বেসরকারি লজে ওই বৈঠক হয়। দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, 'আপনারা যদি ওই কাজ করতেন তাহলে আমরা যারা বিধায়ক আছি, তাদের পক্ষে কাজ করা সহজ হয়ে যেতো।
একই সঙ্গে দলের নিচু তলার কর্মীদেরও ছেড়ে কথা বলেননি মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। তিনি বলেন, 'বুথ সভাপতি, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মেম্বার আপনাদের মুখ দেখাবার জন্য ব্লক অফিসে পড়ে থাকার দরকার নেই, নিজে নেতা সাজার জন্য জেলা অফিসে পড়ে থাকার দরকার নেই। মাত্র দু'টো মাস সময়, এখন মাটি কামড়ে বুথে পড়ে থাকুন।'
মন্ত্রীর এহেন মন্তব্যের ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর তা সামনে আসার পর থেকেই চাপের মুখে শাসকদল তৃণমূল। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে 'বিদায়ী' সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ও এবারেরও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের (Lok Sabha Election 2024) বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার।
তিনি বলেন, 'বোন' জ্যোৎস্না মাণ্ডিকে ধন্যবাদ, ওর মুখ দিয়ে সত্য কথাটা বেরিয়ে এসেছে। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ স্তর পর্যন্ত জনপ্রতিনিধিরা মানুষের কাছে যায়নি, এটা প্রমানিত। তবে নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজের কাজ করবেনা এটা হতে পারেনা বলেও তিনি মতামত ব্যক্ত করেন।
এই বিষয়ে পালটা বিজেপিকে আক্রমণ শানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বলেন, বিজেপির স্থানীয় সাংসদ কোনও কাজ এলাকার জন্যে করেনি। কোনও উন্নয়ন হয়নি এলাকায়। এই অবস্থায় ওনার এহেন মন্তব্য মানায় না বলে তোপ স্থানীয় এক তৃণমূল নেতার। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।












Click it and Unblock the Notifications