দ্বিতীয় বার কন্যা মানতে পারেনি বাবা, ১৬ দিনের সন্তান খুনে যাবজ্জীবন বাঁকুড়ায়
আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। শহর কলকাতায় প্রতিদিন বিক্ষোভ চলছে৷ রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি হচ্ছে। তার মধ্যে আরও একটি ঘটনা সাড়া ফেলে দেওয়ার মতো৷ কন্যা সন্তান খুনে যাবজ্জীবন সাজা। দ্বিতীয় বার কন্যা সন্তান হওয়া ছিল অপরাধ। তাই ওই ছোট্ট শিশুকেই মেরে ফেলা হয়।
বাঁকুড়া জেলা আদালতে এই মামলা চলছিল। ওই মামলায় সাজ শোনালেন বিচারক৷ মাত্র ১৬ দিনের নিজের শিশুকন্যাকেই খুব করেছিল বাবা৷ জীবন্ত ওই ছোট্ট সন্তানকে কুঁয়োর মধ্যে ফেলে দিয়েছিল ওই 'অপদার্থ' বাবা।

ওই ব্যক্তির নাম অসীনাথ সোঁরেন। শুধু খুন করাই নয়। পরে ওই মৃতদেহ লোপাটেরও চেষ্টা করে সে। যদিও শেষ রক্ষা হয়নি। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। বাঁকুড়া জেলা আদালতে এই মামলার শুনানি চলছিল। বুধবার এই সাজা শোনানো হয়।
সরকারি আইনজীবী রথীন দে বলেন, ২০২১ সালের ৯ অক্টোবর ওই ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল। ছাতনা থানার তুলসা গ্রামে ওই ঝুব হয়। অসীনাথ সোঁরেন ও স্ত্রী সোহাগি সোঁরেনের সংসার। তাদের দ্বিতীয় সন্তান হয়। সেই কারণে শুরু থেকেই সংসারে অশান্তি ছিল।
স্ত্রী-র অনুপস্থিতির সুযোগে মাত্র ১৬ দিন বয়সী কন্যা সন্তানকে কুঁয়োয় ফেলে খুন করে। পরে প্রমাণ লোপাটের জন্য ধানজমিতে ওই মৃতদেহ পুঁতে ফেলে। পরে তার স্ত্রী বাড়িতে এসে কন্যা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজ খবর শুরু করে। তাকেও বাড়িতে আটকে রাখা হয়।
পরে ওই সোহাগী সোঁরেনের বাপের বাড়ির লোক জন সাত দিন পর গ্রামে আসে। তাকে উদ্ধার করে নিয়ে যায়। ১৮ অক্টোবর ছাতনা থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ অভিযুক্ত বাবা অসীনাথ সোঁরেনকে গ্রেফতার করে। পরে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে। শিশুকে পুঁতে ফেলা হয়েছিল। সেই কথাও জানানো হয়। মামলা চলছিল আদালতে৷
অবশেষে এদিন বাঁকুড়া জেলা আদালতের বিচারক অভিযুক্তকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিলেন৷ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছ'মাসের জেল ও ২০১ ধারায় ৫ বছরের জেল, ১০ হাজার টাকা জরিমানা করা হল অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ। এই রায়ে খুশি ওই কন্যা সন্তানের মা সোহাগী, দাদু লক্ষ্মণচন্দ্র টুডু প্রত্যেকেই।












Click it and Unblock the Notifications