Jhalda Municipality: ঘুর পথে ঝালদায় বোর্ড গঠনের চেষ্টা TMC-র! চেয়ারপার্সন-সহ ২ কাউন্সিলর কলকাতায়
Jhalda Municipality: ফের একবার ঘুর পথে ঝালদায় পুরসভার বোর্ড দখলের চেষ্টা তৃণমূলের। এদিন এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেস। পুরসভার চেয়ারপার্সন-সহ দুই নির্দল কাউন্সিলর চুপি সারে কলকাতায় আনাও হয় শনিবার। যদিও সেই তথ্য পেয়ে যান নেপাল মাহাত, কৌস্তভ বাগচিরা।
রবিবার সন্ধেয় সল্টলেক স্টেডিয়ামের যুব আবাসের ১০৮ ও ১০৯ নম্বর ঘরে গিয়ে (Jhalda Municipality) দুই কাউন্সিলরের সঙ্গে কথা বলেন। শনিবার রাতে নির্দল শীলা চট্টোপাধ্যায় ও রঞ্জন কর্মকারকে সেখানে আনায় হয় বলে অভিযোগ। কংগ্রেসের তিন কাউন্সিলরকে নিরাপদ জায়গায় সরানোর কথা জানিয়েছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি।

এদিন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি সংবাদ মাধ্যমকে জানান, দুজনের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তাঁদেরকে ভয় দেখানো হয়েছে। তারপরেই ওই দুজনকে তাঁরা আশ্বস্ত করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন।
পুরুলিয়ার কংগ্রেস নেতা নেপাল মাহাত জানিয়েছেন, পুরো জিনিসটি ঘেঁটে গিয়েছে। আর দুই কাউন্সিলর পুরুলিয়ায় ফিরে যাচ্ছেন।
গত পুর নির্বাচনে ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় (Jhalda Municipality) কংগ্রেস ও তৃণমূল ৫ টি করে আসন পায় আর কংগ্রেস সমর্থিত নির্দলরা পায় দুটি আসন। তাঁদেরই একজন শীলা চট্টোপাধ্যায়কে চেয়ারপার্সন করে গত জানুয়ারিতে ঝালদায় বোর্ড গঠন করে কংগ্রেস।
গত জানুয়ারিতে কংগ্রেস সেখানে বোর্ড গঠন করলেও, বোর্ড গঠন প্রক্রিয়ায় সাবোতাজের অভিযোগ আনা হয়েছিল জেলাশাসকের প্রতিনিধি এসডিওর বিরুদ্ধে। কেনান হাইকোর্ট জেলাশাসকের উপস্থিতিতে বোর্ড গঠন প্রক্রিয়ার নির্দেশ দিয়েছিল।
১৩ জানুয়ারি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ নির্দেশের পরে সোমবার ১৬ জানুয়ারি জেলাশাসকের প্রতিনিধি এসডিও-র উপস্থিতিতে (Jhalda Municipality) চেয়ারম্যান নির্বাচন করা হয়। কংগ্রেসের পাঁচজন কাউন্সিলর ছাড়াও এক নির্দল অপর নির্দল শিলা চট্টোপাধ্যয়কে ভোট দেন। শেষ পর্যন্ত এসডিও শিলা চট্টোপাধ্যয়কে চেয়ারম্যান নির্বাচিত বলে ঘোষণা করেন।
২০২২-এর ফেব্রুয়ারিতে রাজ্যের ১০৭ টি পুরসভার সঙ্গে ঝালদায়ও পুরসভা নির্বাচন হয়। সেই সময় ঝালদার ১২ টি আসনের মধ্যে ৫ টি করে আসন দখল করে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। ২ টি আসন পায় নির্দলরা।
২০২২-এর মার্চে ২ নম্বর ওয়ার্ডের তৎকালীন (Jhalda Municipality) কাউন্সিলর তপন কান্দু খুন হয়ে যাওয়ায়, এপ্রিল মাসে এক নির্দলকে সঙ্গে নিয়ে ঝালদায় বোর্ড গঠন করে তৃণমূল। পরে ২ নম্বর ওয়ার্ডে ফের জয় পায় কংগ্রেস। তারপরে বোর্ড সংখ্যালঘু হয়ে পড়ে।












Click it and Unblock the Notifications