Durtga Puja 2024: মহাষ্টমীতে তিথি মেনে কুমারী পুজো জয়রামবাটিতে
দীর্ঘ ঐতিহ্য আর পরম্পরা রক্ষায় তিথি মেনে কুমারী পুজো অনুষ্ঠিত হলো জয়রামবাটি মাতৃমন্দিরে৷ শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান বাঁকুড়ার পূণ্যভূমি জয়রামবাটিতে শুক্রবার সকাল ঠিক ৯ টায় শুরু হয় কুমারী পুজো।
এবার জয়রামবাটি মাতৃমন্দিরে কুমারী রুপে পূজিতা হলেন হুগলীর সামন্তখণ্ড গ্রামের ৫ বছর তিন মাস বয়সী আরাধ্যা রায়। আরাধ্যা সম্পর্কে শ্রী শ্রী মায়ের মেজো ভাইয়ের পরিবারের ভাগনার মেয়ে।

শাস্ত্রমতে, কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে। কথিত আছে, কোলাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায় বিপন্ন দেবতারা মহাকালীর স্মরণাপন্ন হন। তিনি দেবতাদের আবেদনে সাড়া দিযে় পুনর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯২৫ সালে জগতজননী সারদা মায়ের জন্মভিটে জয়রামবাটিতে দুর্গাপূজা শুরু হয়। প্রথমে পট পূজো দিয়ে শুরু হলেও তার ঠিক সাত বছর পর মূর্তি নির্মাণ করে দেবী আরাধণা শুরু হয়। প্রথানুযায়ী এবারও জয়রামবাটির সারদা মায়ের পুরাণো বাড়ি থেকে সিংহাসনে বসিয়ে বাদ্য যন্ত্র সহযোগে শোভাযাত্রা সহকারে মঠের সন্যাসীরা কুমারীকে নিয়ে মাতৃ মন্দিরের মণ্ডপে আসেন।
সেখানেই বৈদিক মন্ত্রোচারণের মধ্য দিয়ে চলে কুমারী পুজা। জয়রামবাটি মাতৃমন্দিরে ফি বছর পুজোর চার দিন অসংখ্য মানুষ হাজির হন। কুমারী পূজা উপলক্ষ্যে অষ্টমীর সকালে সেই সংখ্যা আরো কয়েক গুণ বেড়ে যায়। বেলুড় মঠেও সকাল সকাল কুমারী পুজো হয়েছে। এবছরে তাড়াতাড়ি মহাষ্টমী শেষ হয়ে গিয়েছে। সেকারণে বনেদি বাড়ি থেকে শুরু করে বারোয়ারি সব মণ্ডপেই কাকভোরেই সম্পন্ন হয়েছে মহাষ্টমীর অঞ্চলি। সকালেই শুরু হয়ে গিয়েছে মহানবমীর পুজো।












Click it and Unblock the Notifications