ঝালদায় আজ পুরবোর্ড দখলের লড়াই, পঞ্চায়েত ভোটের আগে আস্থাভোটে প্রেস্টিজ ফাইট তৃণমূলের

ঝালদায় আজ পুরবোর্ড দখলের লড়াই, পঞ্চায়েত ভোটের আগে আস্থাভোটে প্রেস্টিজ ফাইট তৃণমূলের

ঝালদা পুরসভায় আস্থাভোট। এক কথায় বলতে গেলে পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের প্রেস্টিজ ফাইট। নির্দল থেকে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলররা শাসক দলের হাত ছাড়ার পরেই বোর্ডে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই নিয়ে আদালত পর্যন্ত মামলা গড়িয়েছিল। শেষে আজ আস্থাভোট রয়েছে ঝালদা পুরসভায়। মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে ঝালদা পুরসভা।

 ঝালদা পুরসভায় আস্থাভোট

ঝালদা পুরসভায় আস্থাভোট

পুরবোর্ড গঠনের সাত মাসের মধ্যে সংকট ঝালদা পুরসভায়। আস্থাভোট ডাকাতে হয়েছে। আজ রয়েছে সেই আস্থাভোট। পঞ্চায়েত নির্বাচনের আগে ঝালদা পুরসভার এই আস্থাভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক অনেকটাই নির্ভর করছে এই আস্থাভোটের উপরে। সেকারণেই এদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

 কেন আস্থাভোট

কেন আস্থাভোট

পুরভোটের পর থেকেই ঝালদা মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল শাসকদলের কাছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যাকাণ্ড আরও সংকট বাড়িয়েছিল। শেষে উপনির্বাচনের পর নির্দল কাউন্সিলরদের তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে বোর্ড গঠন করে শাসক দল। কিন্তু সেই বোর্ড বেশিদিন স্থায়ী হতে পারল না। ৭ মাস কাটতে না কাটতেই নির্দন কাউন্সিলর তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করে। নির্দন কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় ফের তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসায় নতুন করে সংকট তৈরি হয়েছে। যার ফলে সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে । শেষে চাপে পড়েই আস্থাভোট ডাকতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস।

কোন অবস্থায় রয়েছে পুরবোর্ড

কোন অবস্থায় রয়েছে পুরবোর্ড

ঝালদা পুরসভার মোট ১২টি আসন। পুরসভা ভোটের পর ত্রিশঙ্কু হয়েছিল ফলাফল। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস উভয়ের ভাগ্যেই ৫টি করে আসন জুটেছিল। ২টি আসনে জিতেছিল নির্দল। তারমধ্যে একজন সোমনাথ কর্মকার ছিলেন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস।পুরভোটে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। পুরবোর্ড গঠন করতে হলে ৭টি আসন থাকতে হবে সেই দলের। এরই মধ্যে নির্দন কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলে সংখ্যা গরিষ্ঠতা পেেয় যায় তৃণমূল। তারপরেই তারা বোর্ড গঠন করে।

কয়েক মাসের মধ্যে চিত্র বদল

কয়েক মাসের মধ্যে চিত্র বদল

কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল জোর করে নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে। তার কয়েক মাসের মধ্যে কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় ফের তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করে। ফরে ফের পুরবোর্ডে সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে ফেলে শাসক দল। কাজেই এক প্রকার বাধ্য হয়েই আস্থাভোট ডাকতে হয়েছে। মনে করা হচ্ছে এবারের আস্থা ভোটে কংগ্রেসই জয় পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+