মমতার পর এবার অভিষেকের বাঁকুড়া সফর! 'নব জোয়ারের ধাক্কায়' পিছিয়ে গেল কলেজের পরীক্ষা
সাময়িক বিরতির পর দলের 'নবজোয়ার' কর্মসূচিতে ফের বাঁকুড়ায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল তিনটেয় তাঁর চপারযোগে বাঁকুড়ার মাটিতে পা রাখার কথা। আর সেই কারণে পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন করেছে প্রশাসন।
এই পরিস্থিতিতে 'কলেজ ক্যাম্পাসে পুলিশ ফোর্স থাকার জন্য' সোম ও মঙ্গলবার পূর্বনির্ধারিত সব পরীক্ষা বাতিল করেছে বিষ্ণুপুর রামানন্দ কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্যাডে অধ্যক্ষ সোমা ঘোড়ই স্বাক্ষরিত তারিখ বিহীন এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা পিছিয়ে দেওয়া কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেকেন্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে কলেজ ক্যাম্পাস এ পুলিশ ফোর্স থাকার জন্য ২২ ও ২৩ মে'র নির্ধারিত রুটিন অনুযায়ী ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা গুলির ডেট পিছিয়ে দেওয়া হল। ২৪ মে তারিখ থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী আবার ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা গুলি আবার হবে।
প্রসঙ্গত, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরকালে গত ১৭ ফেব্রুয়ারি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে একইভাবে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট প্রথম বর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছিল।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাস পরীক্ষা পিছিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, স্কুল গুলিতে গ্রীষ্মের ছুটি চলছে, সেখানে পুলিশ কর্মীদের রাখা যেতো না? রামানন্দ কলেজের এই ঘটনা আরও একবার প্রমাণ করল শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ফেলার চেষ্টা চলছে, অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা।
রামানন্দ কলেজের অধ্যক্ষ স্বপ্না ঘোড়ই কলেজে পুলিশ থাকার কারণেই পরীক্ষা বন্ধের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন আলোচনা করেই ওই পরীক্ষার তারিখ জানানো হবে। তবে 'মিটিং ফিটিং কিছু একটা আছে, আইসি-র কাছ থেকে চিঠি পেয়ে তিনি পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications