Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ind vs Aus In CWC 2023 Final: ছটে সূর্য দেবতার কাছে বিরাট, রোহিত, শামীদের সাফল্য প্রার্থনা, খেলা ঘুরবে তো?

Ind vs Aus In CWC 2023 Final: ক্রিকেট বিশ্ব যুদ্ধের আঁচ পড়লো এবার ছট পূজাতেও। রবিবার যখন বিশ্বকাপ ক্রিকেটের ফাইন্যালে আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া পরস্পরের মুখোমুখি হয়েছে, ঠিক তখনই বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে ছট্ পূজোয় অংশ নেওয়া মানুষ সূর্য দেবতার কাছে বিরাট, রোহিত, শামীদের সাফল্য কামনা করলেন।

প্রসঙ্গত, কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে দেশ জুড়ে উদযাপিত হয় ছট পূজো। এদিন বিকেল থেকে ছট্ পূজো উপলক্ষ্যে গন্ধেশ্বরী নদীতে সাজো সাজো রব। নারকেল, কলা, ঠেকুয়া, ফুল, মালা সহ অন্যান্য উপাচার দিয়ে সূর্যদেবের পূজোয় অংশ নিলেন শহরের হিন্দিভাষী মানুষ জন।

Ind vs Aus In CWC 2023 Final

বাঁকুড়া পৌরসভার প্রাক্তন উপ পৌর প্রধান দিলীপ আগরওয়াল বলেন, আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সকলের সুস্থতা কামনার পাশাপাশি অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত যেন বিশ্বকাপ ঘরে তুলতে পারে সেই প্রার্থণাই সকলে জানাচ্ছেন বলে তিনি জানান। অন্যদিকে এদিন কলকাতা, হাওড়া সহ সমস্ত ঘাটেই ছট পূজা চলছে। এর আগে হেস্টিংসের তক্তাঘাটে ছট পুজোর উদ্বোধনে যান রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। আর সেই মঞ্চ থেকেই সরকারি কর্মীদের জন্যে ছুটি ঘোষণা করেন তিনি।

অন্যদিকে, মন্ত্রী অরূপ রায় বলেন, আমরা প্রতি বছর পায়ে হেঁটে বিভিন্ন ঘাট পরিদর্শন করি। টোপিওয়ালা ঘাট, শিবপুর ঘাট, বিচালি ঘাট, রামকৃষ্ণপুর ঘাট, তেলকল ঘাট সহ সব ঘাট পরিদর্শন করা হয়। মুলত গঙ্গার ঘাটে ছট পুজোর সময় কোনও অসুবিধা আছে কিনা তা দেখার জন্য লঞ্চে ঘুরছি। আমরা ইতিমধ্যে সব ঘাট ঘুরেছি। কয়েকটি ঘাটের সংস্কারের প্রয়োজন ছিল। সেগুলো সেচ দপ্তরকে দিয়ে সংস্কার করানো হয়েছে।

যত দিন বাড়ছে ছটপুজোয় মানুষের সমাগম বেশি হচ্ছে। আগে ছুটি ছিলনা। এখন রাজ্য সরকার ছুটি ঘোষণা করায় ছটপুজো আরও বেশি জনপ্রিয় হয়েছে। এই ছটপুজোয় মানুষ যাতে সামিল হতে পারে জনপ্রতিনিধি হিসেবে সেটা দেখা আমাদের কর্তব্য। কোন অসুবিধা হলে আমাদের স্বেচ্ছাসেবকেরা প্রস্তুত আছে। শান্তিপুর্ণ এবং সফলভাবে যাতে পুজো সম্পন্ন করতে পারে সেইজন্য জেলা প্রশাসন, পুলিশ, হাওড়া পুরনিগম প্রস্তুত আছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+