৬০টি মুসলিম পরিবার সহ তৃণমূল থেকে বিজেপিতে যোগ ৯২০ জনের
৬০টি মুসলিম পরিবার সহ তৃণমূল থেকে বিজেপিতে যোগ ৯২০ জনের
ভাঙ্গন অব্যাহত। বিজেপির চা চক্র অনুষ্ঠানে ৬০টি মুসলিম পরিবার সহ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন ৯২০ জন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন পুরুলিয়ার জয়পুরে ব্লক সদরে স্থানীয় আটাকল চক এলাকায় বিজেপির চা চক্র কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেই ওই যোগদান পর্ব হয়।
জয়পুর ও ঘাগড়া অঞ্চল থেকে শেখ ইসমাইল আনসারি, শেখ রেজাউনুর আনসারি, ও শফিউল চৌধুরীর নেতৃত্বে ৬০টি মুসলিম পরিবার ৪১১ জন সমর্থকও বিভিন্ন গ্রামের ১১১টি পরিবারের ৫০৯ জন তৃণমূল সমর্থক সহ মোট ১৭১টি পরিবার ৯২০ জন পদ্ম শিবিরে যোগদান করেন। দলত্যাগীদের হাতে বিজেপির পতাকা হাতে তুলে দেন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।
উপস্থিত ছিলেন বিজেপির সদস্যতা অভিযানের অন্যতম প্রমূখ এবং জেলা সহ সভাপতি রবীন সিং দেও, সহ সভাপতি শ্রীপতি মাহাতো, জেলা সাধারণ সম্পাদক শংকর মাহাতো প্রমূখ নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, শাসক দল তৃণমূলের সঙ্গে থেকে বীতশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগ দিল এই পরিবারগুলি। এছাড়া এঁরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এই বঞ্চনা থেকে মুক্তি পেতেই বিজেপি পতাকা হাতে তুলে নিলেন তাঁরা।












Click it and Unblock the Notifications