বিএড করার পরে ২০১৬-তে দিয়েছিলেন SSC-র টেট! হাইকোর্টের আদেশ নিয়ে কী বলছেন ট্রেনের এই 'ফেরিওয়ালা'

দু'চোখে স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে মাস্টার ডিগ্রি থেকে বিএড করা। ২০১৬ সালে মাত্র একবারই স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ মিললেও তার ফলাফল জানার সৌভাগ্য হয়নি! এতো শব্দ খরচ যাঁর জন্য তিনি আর কেউ নন, তিনি বাঁকুড়া-মেদিনীপুর রেলের একজন 'হকার', তালডাংরার সাবড়াকোন গ্রামের গৃহবধূ বৃষ্টি পাল।

গ্রামে আর পাঁচজন গৃহবধূর মতো স্বামী, সন্তান আর শাশুড়িকে নিয়ে সুখের সংসার ছিল বৃষ্টিরও। স্বামী বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তাই ২০১১ সালে বিয়ের পর থেকে সংসারে 'অভাব' কি জিনিস জানতে হয়নি তাকে। কিন্তু ২০১৪ সালে এক দুর্ঘটনায় সব এলোমেলো করে দেয়। স্বামীর ওই বেসরকারি সংস্থার চাকরি চলে যায়।

এবার 'অভাব' কী হাড়ে হাড়ে টের পান বৃষ্টি ও তাঁর পরিবারের সদস্যরা। তাই বাধ্য হয়েই ট্রেনের লেডিস বগিই হয়ে উঠলো আশা-ভরসার জায়গা। ওই ট্রেনেই মহিলাদের শাড়ি-কূর্তি সহ অন্য পোশাক নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। ধীরে ধীরে সাফল্যও আসতে থাকতে থাকে।

বৃষ্টি পাল বলেন, প্রতিদিন সকাল সাতটা সাড়ে সাতটায় সাবকাড়োনের বাড়ি থেকে বেরিয়ে হন। বাসে করে ৯ কিমি দূরের পিয়ারডোবা স্টেশনে পৌঁছৈ ট্রেনে উঠে মহিলা বগিতে ঘুরে ঘুরে পোশাক বিক্রি করেই সংসার চলে তাঁর।

তিনি নিজেও ২০১৬ সালে টেটে বসেছিলেন। সম্প্রতি আদালত ওই বছরের সব শিক্ষকের চাকরি বাতিল ঘোষণা করেছে। এপ্রসঙ্গে তিনি বলেন, খিদের জ্বালা কী তিনি বোঝেন। তিনি চান না কারও চাকরি যাক। এখনও যে সব যোগ্য প্রার্থী, যাঁরা খোলা আকাশের নিচে বসে আছেন, তাঁদের জন্য কষ্ট হয়। কারণ বিয়েতে বাবার দেওয়া গহনা বিক্রি করেই বিএড করেছিলাম, অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয়নি।

বৃষ্টি পাল বলেন, এখন একজন 'মা' হিসেবে সন্তানকে 'দুধে ভাতে' রাখাই প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি জানান, যা গেছে তা গেছে, তা ফিরে পাওয়া যাবে না। তবে সময় বদলেছে, সংসারে অভাব ঘুচেছে, স্বামীর জন্য নতুন দোকান হয়েছে গ্রামে। তবুও এখন একদিন না গেলে 'মন খারাপ' হয়, সেই জন্য এখনও মহিলা কামরার নিত্যযাত্রীদের টানে রোজ পসরা নিয়ে বাড়ি থেকে তিনি বেরিয়ে যান বলে জানিয়েছেন। ২০১৬-র টেটে প্যানেল বতিল হওয়ায় অন্য জেলার মতো বাঁকুড়াতেও অনেকের চাকরি হারার খবরও তিনি পেয়েছেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+