বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হল থেকে সরাতে হবে সমস্ত বেআইনি নির্মাণ! নির্দেশ কলকাতা হাইকোর্টের

বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হল। হেরিটেজ ভবন। সেখানেই কিনা একের পর এক বেআইনি নির্মাণ। যা নিয়ে হাইকোর্টে মামলা হয়। তারপরেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হল থেকে সব বেআইনি নির্মাণ সরাতে হবে।

হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের নির্দেশ, জেলাশাসককে আগামী দু'সপ্তাহের মধ্যে এই হেরিটেজ ভবনের এলাকা চিহ্নিত করতে হবে এবং সেখানে কোনও বেআইনি নির্মাণ থেকে থাকলে তা ভেঙে ফেলতে হবে।

high court

রানী ভিক্টোরিয়ার প্রথম পুত্র এলবার্ট এডওয়ার্ডের স্মরণে বাঁকুড়া সদরে তৈরি এডওয়ার্ড মেমোরিয়াল হলটিকে আগেই হেরিটেজ ভবন হিসাবে চিহ্নিত করা হয়। অভিযোগ, এই হেরিটেজ ভবনের একাংশ দখল করে স্টাফ কোয়ার্টার ও একাধিক পাকা স্টল নির্মাণ করেছে খোদ বাঁকুড়া পুরসভা।

এছাড়াও ভবনের আরেকটি অংশ দখল করেছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। এইসব অভিযোগে ভবনটি বেআইনি দখলদার মুক্ত করার দাবিতে হাইকোটের দ্বারস্থ হয়েছিল বাঁকুড়া শাস্ত্রীয় সঙ্গীত সমাজ নামে একটি সংগঠন।

মামলায় আগেই জেলা ডেপুটি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। ওই রিপোর্টে বেআইনি দখলদারির কথাও উল্লেখ করা হয়। তার প্রেক্ষিতেই বেআইনি দখলদার উচ্ছেদের নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের আরও নির্দেশ, এনিয়ে একটি বিশেষ দল গঠন করবেন জেলাশাসক। তারা দু'সপ্তাহের মধ্যে এডওয়ার্ড মেমোরিয়াল হলের সীমানা চিহ্নিত করবেন। এবং সেখানে থাকা বেআইনি নির্মাণ ভাঙার প্রক্রিয়ায় শুরু করবে।

মামলার পরবর্তী শুনানিতে এনিয়ে আদালতের নির্দেশের প্রেক্ষিতে গতিপ্রকৃতি নিয়েও রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ১১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানিতে পুরসভা আধিকারিকদেরও উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+