ICC CWC 2023 Final: বিশ্বকাপে ভারতের হার! বাড়ি ফিরেই গলায় ফাঁস 'ক্রিকেট পাগল' রাহুলের
ICC CWC 2023 Final: বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়। আর তা মেনে নিতে না পেরে আত্মহত্যা এক কিশোরের। মৃতের নাম রাহুল লোহার। রবিবার রাতে বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড়ে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। আর এই ঘটনা সামনে আসার পরেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বেলিয়াতোড় সিনেমা হল এলাকায় থাকত রাহুল। এলাকায় 'ক্রিকেট পাগল' হিসেবেই পরিচিত ছিল সে। অন্যের দোকানে কাজ করেই সংসার চলতো তাদের। কিন্তু কাজের ফাঁকেই বিশ্বকাপ ক্রিকেটে ভারতের (ICC CWC 2023 Final) সমস্ত খেলার দিকেই নজর ছিল রাহুলের। ফাইনালে বিরাট-রোহিতদের খেলা দেখার জন্যে আলাদা উন্মাদনা-উতসাহ কাজ করছিল।

একেবারে সকাল থেকেই বিরাট-শামীদের ব্যানার নিয়ে মাঠে (ICC CWC 2023 Final) নেমে পড়েছিল সে। কখনও ছবিতে মালা পরিয়ে আবার কখন বিরাট-শামীদের ব্যানার হাতে ছবি তুলতেও রাহুলকে দেখা গিয়েছে। আর খেলা শুরু হতেই একেবারে সব কাজ ভুলে টিভির সামনে বসে পড়া।
কিন্ত ভারতীয় শিবিরে (ICC CWC 2023 Final)একের পর এক উইকেট পড়তেই ভেঙে পড়ে সে। শেষমেশ অজিদের কাছে ভারতের পরাজয়। আর তা মেনে না পেরে খেলে শেষে বাড়ি ফিরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে, এমনটাই স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরে পুলিশ খবর পেয়ে রাত এগারোটা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশের দাবি, কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার কাছে (ICC CWC 2023 Final) ভারতের হার মেনে নিতে না পারার কারণেই এই ঘটনা বলেই এই আত্মহত্যার ঘটনা বলে দাবি পুলিশের।
অন্যদিকেক্রিকেট ম্যাচ নিজের বাড়িতে বসে টিভিতে ভারতের ব্যাটিং দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুকুমার ব্যন্দোপাধ্যায় নামে এক ক্রীড়া অনুরাগী। তিনি বেলডাঙার বড়ুয়া কলোনীর বাসিন্দা ছিলেন।বেলডাঙা জুড়ে শোকের ছায়া।
ভারত অষ্ট্রেলিয়া ম্যাচ ছিল টান টান উত্তেজনা। কিন্তু প্রিয় খেলোয়াড় রোহিত শর্মার আউট হতেই হতবাক সুকুমার বাবুর। আর তারপরেই পরিবারে নেমে এল শোকের পরিবেশ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার নিজের বাড়িতেই পরিবারের লোকেদের সঙ্গে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ দেখছিলেন ষাটোর্ধ্ব সুকুমার বন্দ্যোপাধ্যায়। খেলা দেখতে দেখতেই অসুস্থ হয়ে পরে মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, ভারতের অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর থেকেই ঘামতে শুরু করেছিলেন বৃদ্ধ।
তার পর ভীষণ ভাবে অস্থির হয়ে পড়ছিলেন একের পর এক উইকেট পড়তে থাকায়। বিরাট আউট হতেই তিনি উঠে ছাদে চলে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় সুকুমারের।












Click it and Unblock the Notifications