Howrah-Bankura Rail: আরও কাছে কলকাতা, হাওড়ার দূরত্ব কমে হবে ১৮৫! স্বপ্নের 'রেলবন্ধন' এখন সময়ের অপেক্ষা

Howrah-Bankura Rail: দূরত্ব কমছে বাঁকুড়া-কলকাতার, বাঁকুড়ার মানুষের আরও কাছাকাছি আসতে চলেছে মহানগরী কলকাতা। সৌজন্যে অবশ্যই ভারতীয় রেল (Indian Rail)। সূত্রের খবর, বাঁকুড়া- মশাগ্রাম রেল লাইনকে বর্তমান বর্ধমান কর্ড লাইনের সঙ্গে সংযুক্তির কাজ প্রায় শেষ পর্যায়ে। সমস্ত পরিকাঠামো তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে।

একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ইন্টারলকিংয়ের কাজ চালাচ্ছে রেলওয়ে। আর সেই কাজ মিটে গেলেই এই পথে রেল যাতায়াত এখন সময়ের অপেক্ষামাত্র। এতো দিন বাঁকুড়া থেকে খড়্গপুরের হয়ে হাওড়া যেতে হলে রেলে ২৩১ কিলোমিটার পাড়ি দিতে হত সে জেলার মানুষকে (Howrah-Bankura Rail) ।

Howrah-Bankura Rail

যা নিয়ে দীর্ঘদিন ধরেই বাঁকুড়ার (Bankura) মানুষের একটা ক্ষোভ ছিল। আর সেই ক্ষোভ থেকে দফায় দফায় বিক্ষোভও দেখিয়েছেন। অবশেষে আশার আলো! নয়া রেলপথে বাঁকুড়া-মশাগ্রাম হয়ে হাওড়ার দূরত্ব কমে আসবে ১৮৫ কিলোমিটারে। অন্যদিকে, আদ্রা থেকে হাওড়ার দূরত্ব ২৮৫ কিলোমিটার থেকে কমে দাঁড়াবে ২৩৯ কিলোমিটারে।

এই বিষয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) বলেন, ন'বছর ধরে লড়াই করছিলাম, অবশেষে জয় পেয়েছি। এই রেলপথ সংযুক্তির বিষয়ে বারবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছিলাম। কাজ হয়েছে, এবার জেলার অন্যান্য অংশের সঙ্গে সঙ্গে সোনামুখী, ইন্দাস, পাত্রসায়র ব্লক এলাকার মানুষও ভীষণভাবে উপকৃত হবেন। তাছাড়াও জেলার একাধিক রেল পথের বিষয়ে তিনি কাজ করবেন বলে জানান।

রেল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশী যাত্রীরাও। এবার থেকে কলকাতা যাতায়াতের সময় অনেকখানি কমবে বলেই তারা জানিয়েছেন। এতে বাঁকুড়ার পর্যটন থেকে অর্থনীতি সবেতেই বিপ্লব আসবে বলেই দাবি সে জেলার মানুষের। অন্যদিকে রেলের দাবি, কাজ সম্পূর্ণ হলে হাওড়া থেকে কর্ড শাখা হয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া যাওয়ার পথ খুলে যাবে। তবে এই ইন্টারলকিং কাজের জন্য বহু ট্রেন বাতিল করা হয়েছে বর্ধমান কর্ড লাইনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+