Vande Bharat Express: কতটা সফল রাঁচি-হাওড়া বন্দে ভারত? পুরুলিয়া থেকে জানেন কেমন হচ্ছে যাত্রী?
Vande Bharat Express: গত কয়েকমাস হয়েছে রাঁচি-হাওড়া রুটে শুরু হয়েছে বন্দে ভারতের পরিষেবা। ট্রেনটি মুড়ি, কোটশিলা পুরুলিয়া, চান্ডিল, টাটা, খড়গপুর হয়ে চলাচল করছে। সপ্তাহে ছয়দিন দক্ষিণ-পূর্ব রেলওয়ের অন্তগত এই সেমি হাইস্পিড ট্রেন চলাচল করে। তবে বাণিজ্যিক ভাবে পরিষেবা শুরু হলেও তেমন ভাবে যাত্রী না হওয়ায় উদ্বেগ বাড়ছিল রেল আধিকারিকদের।
তবে টাটার পর রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এখন রাঁচির যাত্রীদের প্রথম পছন্দ হয়ে উঠছে।

রেল সূত্রে জানা গিয়েছে, ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত, বন্দে ভারত এক্সপ্রেসে সর্বাধিক সংখ্যক টাটা থেকে যাত্রী ভ্রমণ করেছেন। তবে রাঁচি থেকে যাত্রীর সংখ্যাও বেড়েছে বলেই দাবি রেল আধিকারিকদের।
- Vande Bharat Express: ২৫ অক্টোবর টাটা থেকে ২৫৭ জন যাত্রী চড়েন
রেলের তরফে জানা গিয়েছে, গত ২৫ অক্টোবরন রাঁচি থেকে ১৪৫ জন এসি চেয়ারকারে এবং ১২ জন এক্সিকিউটিভ ক্লাসে (Vande Bharat Express) ওঠেন। এবং মুড়ি থেকে চারজন চেয়ারকারে যাত্রী চড়েন। একই সঙ্গে কোটশিলা থেকে তিনজন, পুরুলিয়া থেকে ৯২ জন এসি চেয়ারকারে এবং ১২ জন এক্সিকিউটিভ ক্লাসে, চান্ডিল থেকে একজন, টাটানগর থেকে ২৩০ জন এবং ২৭ জন এক্সিকিউটিভ ক্লাসে যাত্রা করেন। খড়গপুর থেকে এক্সিকিউটিভ ক্লাসে মাত্র একজন যাত্রী ওঠেন।
- Vande Bharat Express: ২৬ অক্টোবর এই স্টেশন থেকে একজন যাত্রীও ওঠেনি
গত ২৬ অক্টোবর রাঁচি থেকে ১৫৯ জন এসি চেয়ারকারে এবং ২৩ জন এক্সিকিউটিভ (Vande Bharat Express) ক্লাসে যাত্রা করেন। অন্যদিকে মুড়ি থেকে ৭জন চেয়ারকারে, ৭জন কোটশিলা, পুরুলিয়া থেকে ১১৬ জন এসিচেয়ারকারে এবং ৮জন এক্সিকিউটিভ ক্লাসে, ২১ জন এক্সিকিউটিভ ক্লাসে এবং ১৮৭ জন এসি চেয়ারকারে টাটানগর থেকে যাত্রা করেন। চান্ডিল স্টেশন থেকে একজনও ওঠেননি।
- Vande Bharat Express: ২৭ তারিখ যাত্রী সংখ্যা কেমন ছিল?
গত মাসের ২৭ তারিখ রাঁচি থেকে ভালো যাত্রী উঠেছে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) । রাঁচি থেকে ২১৯ জন এসি চেয়ারকারে এবং ২৬ জন এক্সিকিউটিভ ক্লাসে যাত্রা করেন। অন্যদিকে মুড়ি থেকে ১৯ জন চেয়ারকারে, কোটশিলায় দু'জন, পুরুলিয়া থেকে ৬৫ জন এসি চেয়ারকারে এবং ছয়জন এক্সিকিউটিভ ক্লাসে যাত্রা করেন। অন্যদিকে টাটানগর থেকে ১৭০ এবং ২০ জন এক্সিকিউটিভ ক্লাসে যাত্রা করেন।
- Vande Bharat Express: ২৮ তারিখের হিসাব একনজরে
গত ২৮ তারিখ থেকে রাঁচি থেকে ১৯৯ জন এসি চেয়ারকারে (Vande Bharat Express) এবং ২৫ জন এক্সিকিউটিভ ক্লাসে, মুড়িতে চারজন চেয়ারকার, তিনজন কোটশিলায়, ৮১ জন এসি চেয়ারকারে এবং দু'জন পুরুলিয়া থেকে, ৭ জন চেয়ারকার চন্ডীল স্টেশন থেকে দেশের প্রথম সেমি বুলেটে চড়েন। সেদিন টাটানগর থেকে ২৫ এক্সিকিউটিভ ক্লাসে চেপ্যেছিলেন। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
- Vande Bharat Express: ২৯ অক্টোবরের যাত্রী কতজন চাপেন?
গত ২৯ অক্টোবর রাঁচি থেকে ২৮০ জন এসি চেয়ারকারে (Vande Bharat Express) এবং ১৯ জন এক্সিকিউটিভ ক্লাসে যাত্রা করেন। পাশাপাশি আটজন মুরি স্টেশন থেকে চেয়ারকারে এবং কোটশিলা থেকে তিনজন, পুরুলিয়া থেকে এসি চেয়ারকারে চাপেন ৮০ জন এবং এক্সিকিউটিভ ক্লাসে ৮ জন চাপেন। অন্যদিকে টাটানগর থেকে ১০০ জন এসি চেয়ারকার এবং ২৩ জন এক্সিকিউটিভ ক্লাসে চাপেন। প্রকাশিত খবরে এমনটাই দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications