ইভিএমে তৃণমূলের প্রতীক আড়াল? বুথে ভোট কর্মীদের ধমকালেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী
বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমকালেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। সকাল থেকেই ভোট হচ্ছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী সকালে ভোট দিয়েছেন। তারপর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখতে শুরু করেন।
দুটি বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে আঙুল তুলে ধমক দিলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী।
এ দিন বাঁকুড়ার বন দফতরে ৭২ ও ৭৩ নম্বর বুথে যান তৃণমূল প্রার্থী। ইভিএম বাঁকা ও উঁচু ভাবে রাখার অভিযোগ তোলেন তিনি। বুথের মধ্যেই ভোট কর্মীদের ধমক দিতে শুরু করেন।

তাঁর দাবি, ওই দুটি বুথের মধ্যে একটিতে ইভিএম এর উপরের অংশ উঁচু করে রাখা হয়েছে। এর ফলে ইভিএম মেশিনের এক নম্বরে থাকা অরূপ চক্রবর্তীর নাম যাতে না দেখা যায়। অপর একটি বুথে ইভিএম এমন বাঁকা ভাবে রাখা হয়েছে। এক নম্বর বোতাম ভালোভাবে দেখা যাচ্ছে না।
তার কাছে খবর এসেছিল। তিনি ওই দুই বুথে ঢোকেন। ইভিএম মেশিন দেখেন। সেই দুটিকে ঠিক করান। ইভিএমের এমন অবস্থান দেখে রীতিমতো ক্ষেপে ওঠেন অরূপ চক্রবর্তী। এরপরই ওই দুটি বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের ব্যাপক ধমক দেন।
ভোট কর্মীরা কোন সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন। তাদের নাম কী? এই সব জেনে নেন তৃণমূল প্রার্থী। পরে তিনি সাংবাদিকদের বলেন, কিছু কিছু ভোট কর্মীদের উপর এইসব করার নির্দেশ দেওয়া হয়েছে। ইভিএমে তৃণমূল প্রার্থীদের নাম প্রতীক আড়াল করে রাখা৷ যাতে মানুষের বুঝতে অসুবিধা হয়।












Click it and Unblock the Notifications