"উনি ভণ্ড, আমি সনাতনী হিন্দু", মনোনয়ন জমা দিতে এসেও সৌমিত্র খাঁকে আক্রমণ করলেন সুজাতা

মনোনয়নপত্র জমা দিতে এসেও সৌমিত্র খাঁকে আক্রমণ করলেন সুজাতা মন্ডল। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে ভণ্ড বলে কটাক্ষ করা হল। লাল টিপ, শাড়ির মধ্যে দিয়ে পোশাকে বাঙালিয়ানা ফুটিয়ে তুলেছিলেন তৃণমূল প্রার্থী সুজাতা। তিনি সনাতন হিন্দু। এই কথাও এদিন জোর দিয়ে বলেন সুজাতা।

বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দুই বিজেপি প্রার্থী আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবার মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। শুক্রবার সকাল সকাল মনোনয়নপত্র জমা দিলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুরের সুজাতা মন্ডলও।

তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বলেন, "এবার বিষ্ণুপুরে তৃণমূল জিতছে। আমি 'ভণ্ডামি' করি না। আমি সনাতনী হিন্দু। তিরিশ দিনের মধ্যে ২৫ দিন শাড়ি পরি।" তবে অন্তরে হিন্দু হলেও তিনি 'ধর্ম নিরপেক্ষ' দাবি করেন। তাঁর অন্যতম প্রতিদ্বন্দী, 'প্রাক্তন' স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। নাম না করে তিনি বলেন, 'উনি ভণ্ড'। দিন দিন জোকারে পরিণত হচ্ছেন বলেও সুজাতা দাবি করেন।

বাঁকুড়া জেলায় উন্নয়ন জয়ী হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জয় পাবে। এ কথাই জোর গলায় বলছেন দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী।

এদিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, "বাঁকুড়ার মানুষ রায় দিয়ে দিয়েছেন। সুভাষবাবুর বিশ্রাম নেওয়ার সময় হয়ে এসেছে।" আরও অনেকের মতো তিনিও তিথি মেনেই মনোনয়নপত্র জমা করছেন বলে জানান।

একেবারে তিথি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মন্ডল। শুক্রবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন।

শহরের লালবাজার থেকে বিশেষভাবে সাজানো গাড়িতে চেপে মনোনয়নপত্র জমা দিতে আসেন দুই তৃণমূল প্রার্থী। ধূতি পাঞ্জাবি পরে বাঙালি সাজে ছিলেন অরূপ চক্রবর্তী। লাল পাড় সাদা শাড়ি, কপালে বড় লাল টিপ পরে ছিলেন সুজাতা মন্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+