দুর্গাপুজোর সরকারি অনুদান বাঁকুড়ায়, পুজোর দিনগুলিতে নারী নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের
হাতে গোনা আর কয়েকটা দিন তার পরেই আসছেন মা। আর তার আগেই বাঁকুড়ায় রাজ্য সরকারের পুজোর অনুদান তুলে দেওয়া হল দুর্গাপুজো কমিটিগুলির হাতে। শুক্রবার জেলা পুলিশের মাধ্যমে পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হয় ৮৫ হাজার টাকার চেক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা চেক তুলেন দেন বাঁকুড়া জেলা পুলিশের অধিকারীররা। এদিন বাঁকুড়া জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে শহরের ১২০টি পুজো কমিটির প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, জেলাশাসক সিয়াদ. এন. পুলিশ সুপার বৈভব তিওয়ারী, সাংসদ অরুপ চক্রবর্তী, সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

এবছর বাঁকুড়ার ১হাজার ৬ টি ক্লাবকে রাজ্য সরকারের তরফে ৮৫ হাজার টাকা অনুদানের জন্য বেঁচে নেওয়া হয়েছে। গতবছর সেই সংখ্যা ছিল ৯৭৬। সম্প্রতি আরজি কর কাণ্ডের প্রতিবাদে বেশ কয়েকটি ক্লাব এই অনুদান ফিরিয়েছেন। এদিন ক্লাবগুলির হাতে ৮৫ হাজার টাকার চেক তুলে দেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি এবং সাংসদ অরুপ চক্রবর্তী অন্যান্য জনপ্রতিনিধিরা।
এদিন অনুদান প্রদানের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার পুজোর দিনগুলিতে বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী ও খাতড়া শহরে যানযট এড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও মহিলাদের নিরাপত্তার কথা ভেবে 'উইনার্স টিমের' পাশাপাশি সারারাত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান, পুলিশ সুপার বৈভব তিওয়ারী।
গত জুলাইয়ে দুর্গাপুজোর অনুদান ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৫ হাজার টাকার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রতিশ্রুতি দেন, আগামী বছর এই অনুদান বাড়িয়ে তা ১ লক্ষ টাকা করা হবে। সেই কথা মতোই রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় চলছে সরকারি অনুদান প্রদান।












Click it and Unblock the Notifications