বিজেপি দুটি পদ্ম নিয়েই বাঁকুড়া থেকে দিল্লি যাবে, নববর্ষের দিন বার্তা সুভাষ সরকারের
নববর্ষের দিন সকালে মহামায়া মন্দিরে পুজো দিলেন সুভাষ সরকার। মহামায়া মন্দিরে পুজো দিয়ে মানুষের উন্নয়নের কথা চাইলেন বিজেপি প্রার্থী। বাঁকুড়া কেন্দ্র থেকে এবারও মানুষ তাঁকে জয়যুক্ত করবেন। এমনই আশা করছেন তিনি।
রবিবার সকালে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীও প্রচারে বেরিয়েছিলেন। তিনিও একইভাবে এই মহামায়া মন্দিরে পুজো দিয়েছেন। তিনি দেশ থেকে অশুভ শক্তির বিনাশ চেয়েছেন। শুভশক্তির উদয়ের জন্য প্রার্থণা করেছেন। একই প্রার্থণা করেছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার৷

আজ রবিবার বাংলা ক্যালেন্ডার মতে পয়লা বৈশাখ। রবিবাসরীয় সকালেই প্রচার ও জন সংযোগে বেরিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। মানুষের সঙ্গে কথা বলেন। শহরের প্রাচীন মহামায়া মন্দিরে পুজো দেন। পুজো শেষে পথচলতি মানুষের হাতে প্রসাদী বাতাসা তুলে দেন।
তিনিও একইভাবে অশুভ শক্তির দমন চেয়েছেন। বাঁকুড়া থেকে যাতে অশুভ শক্তি দূরে যায়। সেই বার্তা দিয়েছেন। তৃণমূল প্রার্থীও এই একই আবেদন করেছেন প্রার্থণার সময়। তাহলে কার মনোবাসনা পূর্ণ হবে? সেই প্রশ্ন উঠছে।
সুভাষ সরকার বলেন, কৃষ্ণের কাছে দুর্যোধনও গিয়েছিলেন। অর্জুনও গিয়েছিলেন। কিন্তু ধর্মের জয় হয়েছিল। অর্জুনের জয় হয়েছিল। বাঁকুড়ায় সেই ধর্মেরই জয় হবে। বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তিনিই জিতবেন। শুধু তাইই নয়, বাঁকুড়া জেলার দুটি আসন। দুটি আসনেই দুই বিজেপি প্রার্থী পদ্মফুল ফুটিয়ে দিল্লি যাবেন। এই বিশ্বাস বিজেপি প্রার্থীর।
বাঁকুড়ার আরও উন্নয়ন করতে হবে। সেজন্যই বিজেপিকে দরকার। নিশ্চিতভাবে ভোটে জিতে ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। এই কথা নিশ্চিত হয়ে গিয়েছে। এমনই দাবি করেছেন সুভাষ সরকার। দিন ভর প্রচার ও জন সংযোগ হবে। এই কথাও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications