Weather: ভরা বসন্তে পুড়ছে বাংলা, বইছে তাপপ্রবাহ! সকালে উঠেই একী কাণ্ড, অশনি সঙ্কেত নয় তো?
Weather: রাজধানী দিল্লীর ছায়া কী এবার বাঁকুড়াতেও (Bankura)! ভরা বসন্তে তীব্র তাপপ্রবাহে পুড়ছে পশ্চিমের এই জেলা। ইতিমধ্যে ৪০ ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। এই অবস্থায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়লো বাঁকুড়া। বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই এই ঘটনা দেখে রীতিমত হতচকিত যান জেলার মানুষ।
দীর্ঘ জীবনে এই ধরণের (Fog at Bankura) ঘটনার সাক্ষী এই প্রথম বলেই দাবি অনেকের। কিন্তু কেন এমন অবস্থা? ভরা গরমে (Summer) এমন কুয়াশা কী স্বাভাবিক? সাধারণভাবে কুয়াশার দাপট থাকে শীতকালেই, তাবলে এই বসন্তেও! এই ঘটনায় (Weather) অবাক প্রাতঃভ্রমণকারীরাও।

যদিও তাঁদের একাংশের দাবি, ৪০ ডিগ্রি গরমে এমন (Weather) ঘন কুয়াশার পিছনে পরিবেশ দূষণই দায়ি। গোটা জেলাজুড়ে ভয়ঙ্কর ভাবে গাছ কাটা হচ্ছে। আর সেটাও এমন কুয়াশার জন্য দায়ী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। হাওয়া অফিসের তরফে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও কুয়াশার কথা উল্লেখ ছিলনা একেবারেই।
প্রকৃতির (Weather) এই খামখেয়ালিপনা যথেষ্ট আতঙ্কের। এখনই পরিবেশ রক্ষায় আরও বেশী সচেতন না হলে আগামী দিনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে বলেই মনে করছেন বাঁকুড়ার মানুষ। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাটতে শুরু করেছে কুয়াশা। যদিও এই বিষয়ে স্থানীয় আবহাওয়া দফতরের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
তবে বলে রাখা প্রয়োজন, আজ বৃহস্পতিবারও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এমনটাই পূর্বাভাসে (Weather) জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেই পূর্বাভাসে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এমনকি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে বাঁকুড়ার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে। প্রয়োজন ছাড়া তেমন ভাবে রাস্তায় বের হচ্ছেন না কোনও মানুষ। একেবারে গলদঘর্ম অবস্থা। এই অবস্থায় যেভাবে এদিন সকালে ঘন কুয়াশায় ঢাকল গোটা জেলা, তাতে চিন্তার ভাঁজ সে জেলার মানুষের কপালে। বাড়িয়েছে আতঙ্কও।












Click it and Unblock the Notifications