'যা খুশি তাই, এভাবে ছিনিমিনি খেলবে', বিজেপি বিধায়িকার 'প্রেমে পাগল' কৃষ্ণের ভিডিও ভাইরাল

ফের নতুন করে বিতর্ক উস্কে দিলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির গাড়ির 'প্রাক্তন' চালক কৃষ্ণ কুণ্ডু। চন্দনার দ্বিতীয় বিয়ের অভিযোগ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বিধায়ক হওয়ার মাত্র তিন মাস পরেই এই বিতর্কে জড়িয়ে পড়েছিল

ফের নতুন করে বিতর্ক উস্কে দিলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির গাড়ির 'প্রাক্তন' চালক কৃষ্ণ কুণ্ডু। চন্দনার দ্বিতীয় বিয়ের অভিযোগ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বিধায়ক হওয়ার মাত্র তিন মাস পরেই এই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।

বিজেপি বিধায়িকার প্রেমে পাগল কৃষ্ণের ভিডিও ভাইরাল

এই ঘটনায় রীতিমত বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে পড়ে যেতে হয়। যদিও কোনও ভাবে বিষয়টি ঠেকানো গেলেও এবার ফের বিস্ফোরক সেই 'প্রেমিক' কৃষ্ণ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কৃষ্ণ কুণ্ডুর একটি ভিডিও! যেখানে বেশ কিছু বক্তব্য বলতে শোনা যাচ্ছে। যদিও ওই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে সেই ভিডিয়োতে চন্দনার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এমনকি তাঁকে বিজেপির বিধায়িকা ছিনিমিনি খেলছে বলেও অভিযোগ। আর এই ভিডিও সামনে আসতেই নতুন করে আলোচনার কেন্দ্রে বিধায়িকার প্রেম।

অন্যদিকে ভাইরাল হওয়া ভিডিওতে কৃষ্ণ কুণ্ডুকে বলতে শোনা যাচ্ছে, 'চন্দনা তাঁকে নিয়ে ছিনিমিনি খেলছেন'। এমনকী একাধিকবার বিজেপি বিধায়কের ফেসবুক আইডি থেকে তাঁকে 'ফ্রেণ্ড রিকোয়েস্ট' পাঠানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তিনি জানিয়েছেন, সব তথ্য প্রমাণ রয়েছে তাঁর কাছে। বিষয়টি বিজেপির শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছেন তিনি। তবে তাঁর সাফ বক্তব্য, কোনও বিরোধী রাজনৈতিক দলের প্ররোচণায় এই কাজ করছেন না তিনি। কোনও দলের সঙ্গে যে তাঁর যোগাযোগ নেই, সেটাই স্পষ্টভাবে জানিয়েছেন তিনি।

যদিও এই বিষয়ে চন্দনা বাউরি কোনও মন্তব্য করতে নারাজ। এমনকি তাঁর পরিবারের তরফেও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

ভাইরাল ভিডিয়োতে কৃষ্ণ আরও বলেছেন, 'আমি যাই করি, সবাই বলবে বিরোধী দল করাচ্ছে। কিন্তু আমি জানি, আমি কারও সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। আমার কোনও দলের সঙ্গে কোনও যোগও নেই। আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলবেন, বিধায়ক বলে যা খুশি তাই করবেন, এটা হতে পারে না।' তাঁর দাবি, তিনি যদি কোনও অপরাধ করে থাকেন, তাহলে চন্দনারও সমান অপরাধ। বিধায়কের উদ্দেশে তিনি বলেন, 'তোমারটা হয়ত অভিনয় ছিল, কিন্তু আমি তো অভিনয় করিনি।' ফের একবার ভাইরাল হওয়া ভিডিওতে ভালোবাসার কথাই তুলে ধরছেন কৃষ্ণ।

বলে রাখা প্রয়োজন, বিধায়ক হওয়ার পরেই অস্বস্তিতে পড়েন চন্দনা।

কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে নাকি পালিয়ে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন বিধায়ক চন্দনা বাউরি। এমন অভিযোগ সামনে এসেছিল মাস কয়েক আগে। এমনকি ফেসবুকে ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছিলেন কৃষ্ণ। কিন্তু আদালতে শালতোড়ার বিধায়ক দাবি করেছিলেন, ওই সব ছবির সত্যতা নেই। অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছিলেন চন্দনা। রাজনৈতিক ষড়যন্ত্র বলেও উল্লেখ করেছিলেন তিনি। যদিও

কৃষ্ণের স্ত্রী রুম্পা জানিয়েছিলেন, গোপনে তাঁর স্বামীর সঙ্গে চন্দনার বিয়ে হয়েছে। বিধায়ক ও ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। মাস কয়েক পর ফের মাথাচাড়া দিল সেই বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+