জঙ্গলমহল থেকে পায়ে হেঁটে রাম মন্দিরে রামলালা দর্শনে আট যুবক

পায়ে হেঁটে অযোধ্যা। রাম মন্দিরে রামলালাকে দর্শন। এই লক্ষ্যেই বাঁকুড়ার জঙ্গলমহল থেকে বেরিয়ে পড়লেন আট যুবক। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সেই পথ হেঁটেই তারা সকলে পাড়ি দেবেন।

পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকা থেকে তারা যাত্রা শুরু করেছেন। গেরুয়া বসন, পাঞ্জাবি গায়ে চরিয়েছেন ওই যুবকরা। শুক্রবার সকালে তারা যাত্রা শুরু করেছেন।

Bankura

দূরত্ব কম বেশি প্রায় ৯০০ কিলোমিটার। দীর্ঘ এই পথ পায়ে হেঁটেই সরযূ তীরে অযোধ্যায় রামলালার দর্শনে রওনা হলেন বাঁকুড়ার জঙ্গল মহলের আট যুবক। শীতের রোদ গায়ে মেখে গৈরিক পোশাকে তারা রওনা হলেন অযোধ্যার পথে। জঙ্গলমহলের সুপুর এলাকা থেকে তারা অযোধ্যার জন্য পাড়ি জমিয়েছেন।

চলতি বছরের জানুয়ারি মাসের ২২ তারিখ অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হয়েছে। রামভক্তদের কাছে স্মরণীয় একটি দিন। ওই দিনই দীর্ঘ কয়েক শতকের অপেক্ষার অবসান ঘটেছে। ঘরে ফিরেছেন 'রামলালা। বিশেষ সেই মুহূর্তের সাক্ষী হতে না পারলেও এবার তাঁরা পেরিয়ে পড়েছেন দর্শনে।

সুপুর মোড়ে হাজির এলাকার অসংখ্য মানুষ। ঢাক-ঢোলের বাদ্য সহযোগে তাদের যাত্রার সাফল্য কামনা করলেন অনেকেই। পরিবারের লোকজনের আশীর্বাদ, শুভেচ্ছাও তাদের সঙ্গে আছে। জাতীয় সড়ক ধরেই তারা নিরন্তন আগামীর দিনগুলিতে হেঁটে যাবেন।

আগামী ৩০ ধরে তারা হাঁটবেন। দিনে ৩০ কিলোমিটার হাঁটার মানসিক প্রস্তুতি নিয়েছেন ওই আট যুবক। প্রভুর ইচ্ছায় নির্বিঘ্নেই তারা গন্তব্যে পৌঁছে যাবেন বলে আশা প্রকাশ করছেন।

ভারতের বিভিন্ন প্রদেশ থেকেই বহু মানুষ হেঁটে রামলালা দর্শণের সংকল্প করেছেন। কেউ আবার সাইকেলে পাড়ি জমিয়েছেন। বাংলার জঙ্গলমহল থেকে এই আট যুবক এবার পাড়ি জমালেন অযোধ্যার উদ্দেশ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+