Durga Puja 2023: কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে জেলা, বাঁকুড়া শহর দর্শক টানছে 'কোয়েম্বাটুরের মন্দির' -'কল্পলোক'

থিম আর শিল্পের দাপট চলছে কলকাতার পুজো মণ্ডপগুলিতে। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা প্রতিযোগিতা চরমে। তার মাঝেই আবার নজর টানছে জেলার পুজোও। আগে জেলায় থিম থাকত না। এখন থিমেও কলকাতাকে পাল্লা দিচ্ছে জেলার পুজো।

বাঁকুড়া শহরের বেশ কয়েকটি পুজো রীতিমতো নজর টেনেছ। ৫৩ তম বর্ষে পদার্পণ করলো বাঁকুড়া শহরের নতুন চটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজো। উদ্যোক্তারা জানিয়েছেন ১৮ লক্ষ টাকা বাজেটের এই পুজোয় তামিলনাড়ুর কোয়েটাম্বুরের আদি যোগীর মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। তবে প্রতিমা এবারও সাবেকি। ফি বছর শহরের এই পূজো মণ্ডপকে ঘিরে দর্শনার্থীদের আলাদা উন্মাদনা থাকে, এবারও তার ব্যতিক্রম হবেনা বলেই উদ্যোক্তারা মনে করছেন বলে জানিয়েছেন।

Durga Puja 2023

বাঁকুড়া শহরের আরেকটি পুজো রবীন্দ্র সরণী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। 'ভালোবাসার ৭ এ ৫ এ গৌরবের ৭৫ এ আমরা' স্লোগানকে সামনে প্ল্যাটিনাম জয়ন্তী দুর্গোৎসব পালন করছে তারা। পঞ্চমীর রাত থেকেই দর্শনার্থীদের ভ
ভিড় উপচে পড়েছে শহরের এই পুজো মণ্ডপে।

Durga Puja 2023

মাত্র ২৫ লক্ষ টাকা বাজেটে রবীন্দ্র সরণীর এই পুজো মণ্ডপেও রয়েছে বৈচিত্রের ছোঁয়া। বাঁশের কাঠামোর উপর চট, সিমেন্ট সহ অন্যান্য পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে। পুজোর থিম 'ডুব সাগরে কল্পলোক'। দক্ষিণ ২৪ পরগণা থেকে আসা একদল শিল্পী এই ভাবনা ফুটিয়ে তুলেছেন তাঁদের পুজো মণ্ডপে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+