পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ রুখতে ‘ট্রিটমেন্ট’ দরকার তৃণমূলের, বিজেপিকে পরামর্শ দিলীপের

আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার বার্তা বারবার দিয়েছে শাসক দল তৃণমূল। কিন্তু সেই কথায় ভুলছে না বিজেপি। তারা মনে করছে তৃণমূল দোর করেই পঞ্চায়েত দখলের চেষ্টা করবে। ভোট লুঠ করবে তৃণমূল। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে 'ট্রিটমেন্ট' করার কথা জানালেন দিলীপ ঘোষ।

শনিবার বাঁকুড়ার একটি সভা থেকে দিলীপ ঘোষ বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে বুথে ফালতু লোক ঢুকে ভোট লুঠ করার চেষ্টা করবে। তাদের ভালো করে ট্রিটমেন্টের দরকার। ভোট লুঠ করতে এলে ভালো করে ট্রিটমেন্ট করবেন। এমন ট্রিটমেন্ট করবেন যেন হাসপাতাল হয়ে তাকে বাড়ি যেতে হয়।

বিজেপিকে পরামর্শ দিলীপের

দলের কর্মী সমর্থকদের ঠিক এই ভাষাতেই পরামর্শ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শনিবার বিকেলে বাঁকুড়ার ওন্দার নিকুঞ্জপুরে দলের এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। আর এখানেই তিনি গর্জে উঠলেন তৃণমূলের বিরুদ্ধে। ভোট লুঠ রুখতে কী কী করতে হবে দলীয় কর্মীদের সেই পরামর্শ দিলেন।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, যাঁরা ভোট লুঠ করতে আসবে তাদের ডাক্তারি ট্রিটমেন্টের আগে খাটা বাঁশ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। তিনি বলেন, 'যা লুঠ হয়ে গেছে, গেছে। আর ভোট লুঠ করতে দেবো না। গরিব মানুষের টাকাও লুঠ হতে দেবো না।

বিজেপিকে পরামর্শ দিলীপের

জঙ্গলমহলে 'চোরেদের দল তৃণমূল' যাতে একটাও আসন না পায়, তা নিশ্চিত করতে হবে। সে জন্যই এই পরামর্শ। ভোট লুঠ রুখতে পারলেই তৃণমূলের অবস্থা শোচনীয় হয়ে যাবে। উত্তরবঙ্গে তৃণমূলের অবস্থা খুব খারাপ। এখন পঞ্চায়েত ভোটে কী করে ব্যালট ঝাড়তে হবে, তার প্র্যাকটিস ম্যাচ চলছে। কিন্তু আসল ম্যাচে আমরা সেই পরিকল্পনা ভেস্তে দেবো তৃণমূলের

এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ডিএ নিয়ে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের নৈতিক সমর্থন আমরা করছি। আন্দোলনকারীরা হকের টাকা চাইছেন। কাটমানি খোর আর লুঠেরা তাঁদের টাকা আটকে রেখেছে।

বিজেপিকে পরামর্শ দিলীপের

এদিন বিশ্বভারতী প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরেও শাসক দল তৃণমূলকে খোঁচা দেন তিনি। তিনি বলেন, আগে নিজের দলের লোককে বাঁচান, পরে বিশ্বভারতী বাঁচাবেন। এদিনের এই কর্মসূচিতে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা প্রমুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+