তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা বিজেপি প্রার্থীর! সুভাষ সরকারকে জেরবার করার হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর

কোন প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনসমক্ষ্যে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল সম্পর্কে মিথ্যা কথা বলা'র অভিযোগ তুলে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে 'দু'টি ফৌজদারি মানহানি'র মামলা করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। অরূপ চক্রবর্তী বিষয়টিকে আমল দিতে চাননি।

বৃহস্পতিবার সকালে বাঁকুড়া জেলা আদালতে তিনি ওই মামলা করেন বলে নিজেই জানিয়েছেন। একই সঙ্গে চিকিৎসক সুভাষ সরকার বলেন, ওই তহবিলের সমস্ত তথ্য জেলাশাসকের কাছে থাকে। তৃণমূল প্রার্থী ওই বিষয়ে যেসব কথা বলেছেন, তাতে তাঁর মানহানি হয়েছে ও তাই আদালতের দ্বারস্থ হয়েছেন বলে তিনি জানান।

subhas Sarkar And Arup Chakraborty

  • তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা

বিজেপি প্রার্থী চিকিৎসক সুভাষ সরকারের আইনজীবী কৃষ্ণেন্দু গুপ্ত এবিষয়ে বলেন, ভোটের সময় উনি যে সব কথা বলছেন তাতে কোন সত্যতা নেই। ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন। সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের যা খরচ হয় তার সমস্ত অডিট হয়। উনি মিথ্যাচার করছেন। এসব বন্ধ হওয়া দরকার। নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে, এবার ১০০ কোটি টাকার মানহানির মামলাও রুজু হবে বলে তিনি জানান।

  • ২৫ টা মামলার হুঁশিয়ারি

অন্যদিকে, তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর দাবি, উকিল কী জিনিস উনি জানেন না। ওঁর (সুভাষ সরকার) বিরুদ্ধে ২৫ টা মামলা করবেন বলেও হুঁশিয়ারি দেন অরূপ চক্রবর্তী। একই সঙ্গে বিজেপি প্রার্থী চিকিৎসক সুভাষ সরকারের করা মামলা প্রসঙ্গে তিনি বলেন, এমপি তহবিলের হিসাব উনি ঠিক মতো দিতে পারছেন না। গঠনমূলক কোনও কাজই করেননি।

  • গাত্রদাহ থেকে মানহানির মামলা

এরপরেই তাঁর যুক্তি চিকিৎসক সরকারের নার্সিং হোমে এক প্রসূতির মৃত্যু হয়েছিল। ওনার ছেলে চিকিৎসক হলেও অপারেশন করার কোন সার্টিফিকেট নেই, এব্যাপরে আদালতে মামলা হয়েছে। এমন কী বিদ্যুৎ চুরির মামলায় উনি ও ওনার ভাইয়ের যুক্ত থাকার বিষয়টিও প্রকাশ্যে আনা হয়েছে। তাই গাত্রদাহ থেকে এই মানহানির মামলা বলে তিনি দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+