Coromandel Express accident: নিখিল কোথায়? হন্যে হয়ে একের পর এক হাসপাতালে ছুটছে পরিবার

Coromandel Express accident: ঘটনার প্রায় কয়েকদিন কেটে গিয়েছে (Odisha Train Accident)! ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। কিন্তু এখনও খোঁজ নেই সিআরপিএফের জওয়ান নিখিল ধারা'র।

যদিও করমণ্ডল এক্সপ্রেসের দূর্ঘটনাস্থল থেকে লাগেজ এবং মোবাইলের খোঁজ মিলেছে। কিন্তু নিখিল কোথায়? একের পর এক হাসপাতালে হন্যে হয়ে খুঁজে যাচ্ছে পরিবার। সময় যত গড়াচ্ছে ততই উদ্বেগ বাড়ছে বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি গ্রামের ধারা পরিবারে।

ট্রেন দুর্ঘটনার কয়েকদিন কাটলেও খোঁজ নেই সিআরপিএফ জওয়ানের

ইতিমধ্যে যদিও সিআরপিএফকেও পুরো বিষয়টি পরিবারের তরফে জানানো হয়েছে। ফোর্সের তরফেও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সিআরপিএফ জওয়ান নিখিল ধারা শুক্রবার কর্মস্থল ছত্তিশগড়ে যাওয়ার জন্য খড়গপুর থেকে অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে উঠেন।

সেদিন সন্ধ্যাতেই ওডিশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস দূর্ঘটনার কবলে পড়ে। এখনও পর্যন্ত ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষের খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। শুধু তাই নয়, বিভিন্ন হাসপাতালে পরিচয়হীন বহু মানুষের দেহ পড়ে রয়েছে।

ঘটনার পর থেকেই 'নিখোঁজে'র তালিকাতে আছেন সিআরপিএফ জওয়ান নিখিল ধারার নাম। গ্ৰামবাসীরা জানিয়েছেন, 'নিখোঁজ' নিখিল ধারার খোঁজে স্থানীয় পুলিশ প্রশাসনের কথা মতো বালেশ্বরে গিয়েছেন স্থানীয়দের কয়েকজন। বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন। এমনকি মর্গে গিয়েও ঘুরে এসেছেন।

কিন্তু এখনও খোঁজ মেলেনি নিখিলের। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তাকিয়ে পরিবার। উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার কটক যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক হাসপাতালে বাংলার বহু মানুষ চিকিতসাধীন রয়েছে। এমনকি বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনকও।

শুধু তাই নয়, হাসপাতালে শতাধিকের বেশি দেহ চিহ্নিতকরণের কাজ শেষ হয়নি বলেও জানিয়েছেন। এই অবস্থায় গোটা পরিস্থিতি দেখতেই তাঁর সফর বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বাংলার যারা এখনও নিখোঁজ তাদের ছবি নিয়ে আসার কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

করমণ্ডল এক্সপ্রসে নিখোঁজ বহু মানুষ

বলে রাখা প্রয়োজন, আজ সোমবার দার্জিলিং যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয় সেই সফর। মূলত করমণ্ডল এক্সপ্রেসে মৃতদের পরিবারকে সাহায্য করতেই এই সিদ্ধান্ত বলে খবর। ইতিমধ্যে মৃত এবং আহতদের পরিবারের জন্যে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+