বাঁকুড়ার মানুষ কষ্টে আছেন! জঙ্গলমহলে নির্বাচনী প্রচার শুরু করে সাধারণের অভিযোগের সামনে নীলাঞ্জন দাশগুপ্ত
প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার তৃতীয় দিনে জঙ্গল মহলে নির্বাচনী প্রচার শুরু করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, আইনজীবি নীলাঞ্জন দাশগুপ্ত। শনিবার দলের নেতা কর্মীদের সঙ্গে সিমলাপাল বাজার সহ এলাকার গ্রাম গুলিতে নির্বাচনী প্রচার ও জনসংযোগের কাজ করেন তিনি। সঙ্গে ছিলেন সিপিআইএম সিমলাপাল এরিয়া কমিটির সম্পাদক বিপ্লব দাস মহন্ত, সদস্য কৌশিক পাইন-সহ অন্যান্যরা।
স্বচ্ছ ভাবমূর্তি, পরোপকারী হিসেবে পরিচিত সিপিআইএম প্রার্থীকে এদিন হাতের কাছে পেয়ে ওই এলাকার অনেকেই তাঁদের অভাব, অভিযোগ, দুঃখ-দুর্দশা আর না পাওয়ার কথা তুলে ধরেন। প্রান্তিক, গরীব, মেহনতি খেটে খাওয়া মানুষের পাশে তাঁর দল ও তিনি সবসময় পাশে রয়েছেন সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত বলে জানিয়েছেন।

নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত বলেন, এই এলাকার মানুষ কষ্টে আছেন। শুধু নেই আর নেই। তিনটি স্বাস্থ্যকেন্দ্র আছে চিকিৎসক নেই, স্কুল আছে শিক্ষক নেই, কংসাবতী সেচ ক্যানেল আছে জল পৌঁছায় না।
তাঁর প্রতিপক্ষ দুই প্রার্থীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁর অন্যতম দুই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কিছুই বলার নেই। ওনারা যে দল করেন সেই দলের নীতির বিরুদ্ধে বাদেরে তথা সিপিআইএমের লড়াই। মানুষের দুঃখ, দুর্দশা, অভাব-অভিযোগের সুরাহার স্বার্থে বামপন্থীরা লড়ায়ের ময়দানে ছিল, আছে ও থাকবে বলে তিনি জানান।
বৃহস্পতিবার বামেদের প্রার্থী তালিকায় ছিল ১৬ জনের নাম। তার মধ্যে বাঁকুড়া কেন্দ্রে ছিল নীলাঞ্জন দাশগুপ্তের নামও। সেদিনই তিনি জানিয়েছিলেন, ব্যক্তি নয়, নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামতে নিজের আইনের শিক্ষাকে হাতিয়ার করতে চান তিনি।












Click it and Unblock the Notifications