'সিবিআই তদন্ত হবে, এবার ধরা পড়বেন আইসি' দোষীর ফাঁসির দাবিতে সরব তপন কান্দুর স্ত্রী

'সিবিআই তদন্ত হবে, এবার ধরা পড়বেন আইসি' দোষীর ফাঁসির দাবিতে সরব তপন কান্দুর স্ত্রী

অবশেষে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেটা শোনার পরেই আদালতে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু। তিনি এই ঘটনায় আইসি জড়িত রয়েছেন বলে দাবি করেছেন। এবং সিবিআই তদন্ত হলেই আইসি গ্রেফতার হবে। দোষীর ফাঁসি চাই বলে দাবি তুলেছেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু।

আইসির ফাঁসির দাবি

আইসির ফাঁসির দাবি

কলকাতা হাইকোর্টে সিবিই তদন্তের নির্দেশ দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েছিলেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। তিনি বলেছেন এবার সিবিআই হয়েছে। এবার বিচার হবে। আইসি ধরা পড়বে বলে দাবি করেছেন তিনি। দোষীদের ফাঁসি চাই আদলতেই কান্নায় ভেঙে পড়ে গর্জে উঠেছেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই এই ঘটনায় ঝালদা থানার আইসিকে ক্লিনচিট দিয়েছেন পুলিশ সুপার। পুলিশ নিজ বাঁচতেই আইসিকে ক্লিনচিট দিয়েছে বলে দাবি করেছেন তিনি।

কী নির্দেশ দিল আদালত

কী নির্দেশ দিল আদালত

বগটুই হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের পর তপন কান্দুর হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত দাবি করে আদালতে সরব হয়েছিল তপন কান্দুর পরিবার। শেষ পর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশই দিয়েছে আদালত। এবং ৪৫ দিনের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশকে ঘটনার সব নথি সিবিআইতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের তদন্তকারীদের তপনকান্দু হত্যাকাণ্ডের সব তথ্য এবং নথি তুলে দিতে হবে রাজ্য পুলিশকে।

পর পর সিবিআই তদন্ত

পর পর সিবিআই তদন্ত

পর পর ২টি ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশে কলকাতা হাইকোর্টের। এতে রাজ্য সরকারের উপরেই অনাস্থা দেখা দিয়েছে। রাজ্য পুলিশ তদন্তে নিষ্ক্রিয়তা দেখাচ্ছে এমন অভিযোগই বারবার প্রমাণ হতে শুরু করে দিয়েছে। পর পর সিবিআই তদন্তের ঘটনায় অসন্তোষও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বগটুই কাণ্ডের সিবিআই তদন্ত নিয়ে তিনি প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং বিজেপি তদন্তকে প্রভাবিত করবে বলে প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+