ঝালদা পুরসভা কংগ্রেসেরই দখলে, পদ ফিরে পেলেন শীলা চট্টোপাধ্যায়, হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের

ঝালদা পুরসভায় ফের চেয়ারপার্সন পদে বসলেন শীলা চট্টোপাধযায়

ঝালদা পুরসভায় ফের ধাক্কা রাজ্য সরকারের। কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের ঝালদা পুরসভা কংগ্রেস বোর্ডের দখলেই থাকছে। আবারও চেয়ারপার্সন পদে বসছেন কংগ্রেস নেত্রী শীলা চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই পুরআইন দেখিয়ে ঝালদা পুরসবার চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। এমনকী কাউন্সিলর পদও খারিজ করে দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টে মামলা করেছিলেন শীলা চট্টোপাধ্যায়।

ঝালদায় পুরবোর্ড কংগ্রেসেরই

ঝালদায় পুরবোর্ড কংগ্রেসেরই

ঝালদা পুরসভায় পুরবোর্ড কংগ্রেসেরই দখলে রইল। হাইকোর্টে মামলায় বড় ধাক্কা রাজ্য সরকারের। কংগ্রেসের চেয়ারপার্সন পদ থেক কংগ্রেসের শীলা চট্টোপাধ্যায়কে এক প্রকার জোর করেই সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরেই তিনি আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্ট সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার কংগ্রেসের বোর্ডই জালদা পুরসভায় থাকবে বলে জানিয়েছে। যদিও এর আগে এই মামলার শুনানিতে পূর্ণিমা কান্দুকে সাময়িক ভাবে চেয়ারপার্সন পদের দায়িত্ব দিয়েছিল হাইকোর্ট।

পদ ফিরে পেলেন শীলা চট্টোপাধ্যায়

পদ ফিরে পেলেন শীলা চট্টোপাধ্যায়

ঝালদা পুরসভার চেয়ারপার্সন পদে থাকবেন শীলা চট্টোপাধ্যায়ই। বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সিঙ্গলবেঞ্চের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শীলা চট্টোপাধ্যায়ই ঝালদা পুরসভার চেয়ারপার্সন পদে থাকবেন বলে জানিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে বারবার দল বদলের জন্য মহকুমা শাসক শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ কারিজ করে তাঁর জায়গায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে চেয়ারম্যান পদে বসিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুদীপ কর্মকারকে চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্ত বেআইনি বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

দলবদলে জটিলতা

দলবদলে জটিলতা

পুরসভা ভোটের পর থেকেই ঝালদা পুর সভা নিয়ে টানাপোড়েন চলছে। ঝালদা পুরসভা প্রথমে কংগ্রেসর দখলে রয়েছে। কিন্তু তা নিয়ে প্রবল টানাপোড়েন শুরু হয়। বোর্ড গঠনের আগেই তপনকান্দুর হত্যাকাণ্ড। তারপরেই শিলী চট্টোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দান করা এবং কয়েক মাসের মধ্যেই আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নতুন নতুন জটিলতা তৈরি করে ঝালদা পুরসভায়। শেষ পর্যন্ত হাইকোর্টের পর্যবেক্ষণে পুরবোর্ড গঠনের ভোটাভুটি হয়। কংগ্রেস বোর্ড গঠন করলেও সেটা স্থায়ী থাকতে দেয়নি তৃণমূল কংগ্রেস।

তপন কান্দুর হত্যাকাণ্ড

তপন কান্দুর হত্যাকাণ্ড

পুরসভা ভোটের পর ত্রিশঙ্কু ফলাফল হয়েছিল ঝালদা পুরসভায় কোনও রাজনৈতিক দলই একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি। তার মাঝেই খুন হয় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। ভাড়াটে খুনি দিয়ে খুন কারোন হয়েছে বলে অভিযোগ করে কংগ্রেস। ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শাসক দলের চক্রান্তেই তপন কান্দু খুন হয়েছেন বলে অভিযোগ করে পরিবারের লোকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+